1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

প্রতারণার মামলার প্রেক্ষিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন(২৯)কে সোমবার সন্ধ্যায় সিডস্টোর বাজারের নিজ বাসা থেকে ঢাকা ডিবি পুলিশের সাইবার ক্রাইম

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩২১ বার দেখা হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি- প্রতারণার মামলার প্রেক্ষিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন(২৯)কে সোমবার সন্ধ্যায় সিডস্টোর বাজারের নিজ বাসা থেকে ঢাকা ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের একটি দল গ্রেফতার করেছে। আলমগীর হবিরবাড়ি এলাকার মাইন উদ্দিন ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানা ওসি শাহ কামাল আকন্দ।

মামলা সূত্রে জানা যায়, ঢাকার অনলাইন ডোমেইন, হোস্টিং ও সফটওয়ার ব্যবসায়ী ভালুকা উপজেলার দৌলা গ্রামের শুকুর মাহমুদের ছেলে ইব্রাহীম প্রতারনার মাধ্যমে বিশ্বাস ভঙ্ঘকরত ৬৭ লাখ ৪৯ হাজার ১৯৬ টাকা আত্মসাতের অভিযোগে গত ১ জানুয়ারী ঢাকার শাহবাগ থানায় একটি মামলা (নম্বর ১) করেন। ওই মামলায় হবিরবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির (২৯), সিডষ্টোর বাজার এলাকার হানিফ (২৭) ও রংপুর মিঠাপুর উপজেলার সন্তোষপুর গ্রামের বাদল মিয়ার ছেলে মো: খসরু আকন্দকে (২৫) আসামী করা হয়। পরে ওই মামলাটি ডিবির সাইবার ক্রাইম ইউনিটে স্থানান্তর করা হলে আলমগীর কবিরকে তার সিডস্টোরের বাসা থেকে গ্রেফতার করেন। মামলার বাদি ব্যবসায়ী ইব্রাহীম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী কর্মকতার্ ঢাকার শাহবাগ থানার এসআই আল মোমেন জানান, মামলাটি অধিকতর তদন্তের জন্য ঢাকা ডিবির সাইবার ক্রাইম ইউনিটে হস্তান্তর করা হয়েছিলো।

ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সানা জানান, আলমগীরকে গ্রেফতারের কথা শুনেছেন। তাকে বহিষ্কার করা হবে বলে জানান।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার ডিবি স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর কবিরকে গ্রেফতার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি