1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

পটুয়াখালী বিশ্ববিদ্যালয় নিয়োগে, অনিয়ম তদন্তে কমিটি।

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৮ বার দেখা হয়েছে

 

পটুয়াখালী বিশ্ববিদ্যালয় নিয়োগে,
অনিয়ম তদন্তে কমিটি।

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) নিয়োগে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। অনুমোদন না নেওয়া, বিশ্ববিদ্যালয় আইন ভঙ্গ করা, পদবিহীন স্থানে নিয়োগ, আবেদন না করেও নিয়োগ পাওয়া ও নিয়োগের মানদন্ডে অভিযোগ তদন্ত করবে কমিটি।
সূত্র জানায়, ২০২২ সালের ১৬ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে- কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ৩৯ জনের নিয়োগের কথা থাকলেও ২ ডিসেম্বর ২৩ রিজেন্ট বোর্ডে ৫৮ জনকে নিয়োগ নেওয়া হয়। মূলত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছেলেসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গের পরিবারের সদস্যদের নিয়োগ দেওয়াসহ নানাবিধ অভিযোগ ওঠে।এরপর শিক্ষক সমিতি গত বছরের ২৭ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় লিখিতভাবে অভিযোগ করেন। মাউশি থেকে সে অভিযোগের বিষয়ে তদন্ত করতে নির্দেশ দেয়া হয়। এরপর গত ২৮ জানুয়ারি ২৪ একটি তদন্ত কমিটি গঠন করেছে ইউজিসি। এ বিষয়ে জানতে চাইলে ইউজিসি সচিব এবং তদন্ত কমিটির আহ্বায়ক ড. ফেরদৌস জামান বলেন, ‘আমাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নিয়োগে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের কাজ শুরু করবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি