1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

নারী কেলেংকারীসহ অনিয়ম দূর্নীতি চলছে পশ্চিমাঞ্চল রেলে

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

পশ্চিমাঞ্চল রেলওয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দপ্তরে মহাৎসবে চলছে নানা অনিয়ম দূর্নীতির। দপ্তরের অনিয়ম দূর্নীতি এখন সবার মুখে মুখে। খোদ দপ্তরটির প্রধানের বিরুদ্ধেও একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ উঠেছে। সম্প্রতি রেলে কর্মরত এক নারীর সঙ্গে বিভিন্ন স্থানে ভ্রমণ ও একই রকম পোশাকে ঘুরতে দেখে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে রেল অঙ্গনে। তবে ওই নারী ও চীফের ঘটনায় পশ্চিমাঞ্চল রেল অঙ্গনে শোনা যাচ্ছে তারা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা চক্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।

যদিও এবিষয়ে মুখে কুলুপ এঁটে আছেন তারা উভয়ে। এর আগেও একজন ঢাকার নারী ঠিকাদারকে কাজ দিয়েছিলেন সিএমই। ওই ঘটনায় নানা অনিয়মসহ অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার কথা প্রচার হয় রেল ভবনে। ওই ঘটনা ধামাচাপা হলেও এবারের ঘটনায় রেল ভবন যেন লজ্জায় লাল হয়ে গেছে। অনেকেই অনেকভাবে ওই নারী বিষয়টি দেখলেও পশ্চিমাঞ্চল কতৃপক্ষ বলছে বিষয়টি ব্যক্তিগত।

সম্প্রতি দপ্তরটিতে ৪৭৩ জন আউটসোর্সিং নিয়োগের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদ মাধ্যমে চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কুদরত ই খুদা ও ডেপুটি মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা উক্ত আউট সোর্সিং নিয়োগের অর্থ বানিজ্যের মূলহোতা বলা হয়। ওই ঘটনায় অর্থ লেনদেন হয় উক্ত অফিসের বড় বাবু আসরাফ হাত দিয়ে। চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার টেন্ডার বিজ্ঞাপনের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানকে আউটসোর্সিং নিয়োগ দিলেও প্রকৃতপক্ষে তিনি তাঁর পছন্দের লোকজনকেই অর্থের বিনিময়ে নিয়োগ দেন।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আউটসোর্সিং এর নিয়োগ টেন্ডার পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। নতুন পুরাতন মিলে প্রায় ৪৭৩ জনকে ৫০ হাজার থেকে শুরু করে ১ লক্ষ টাকার বিনিময়ে উক্ত নিয়োগ দেওয়া হয়েছে। আউটসোর্সিং নিয়োগের টেন্ডারের শর্ত ভঙ্গ করে অনেক পুরাতন কর্মীদের বাদ দিয়ে নতুন লোকজন নিয়োগ দেওয়া হয়েছে। নতুন অনেকেই পুরাতন বলে অফিস থেকে প্রত্যায়ন দেওয়া হয়েছে। রাজশাহী, লালমনিরহাট, পাকশী, সৈয়দপুরের অধিনে লোকো, ক্যারেজ, ডিএস(ডব্লিউ) পদে ৪৭৩ জন আউটসোর্সিং লোক নিয়োগ দেওয়া হয়। ১৬ টি প্যাকেজে ৬ টি ঠিকাদারি প্রতিষ্ঠান উক্ত নিয়োগের কাজ পায়। ৬ টি প্রতিষ্ঠান হলো মর্ডাণ এন্টারপ্রাইজ, জামান এন্টারপ্রাইজ, জাকি এন্টারপ্রাইজ, জান্নাত এন্টারপ্রাইজ, এইচ এন্ড এইচ এন্টারপ্রাইজ, শাহ আমানত এন্টারপ্রাইজ।

নিয়োগ কাজগুলো পেয়েও চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও ডেপুটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের মোটা অংকের উৎকোচ দিতে হয়েছে বলেও একটি সুত্র নিশ্চিত করেছেন। অভিযোগ আছে দপ্তরটি প্রধান কুদরত-ই-খুদা প্রতিটি ঠিকাদারি কাজে ১০% কমিশন নিয়েছেন। তাঁর পছন্দের ঠিকাদারকে কাজ পেতে ইজিপিতে সহযোগিতাও করেন তিনি। দপ্তরটির বড় বড় কাজেও নানা অনিয়ম হয়েছে। অনিয়ম দূর্নীতির ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি হওয়া দরকার বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই। চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কুদরত-ই-খুদা রাজশাহীর স্থানীয় বাসিন্দা হওয়ায় স্বজনপ্রীতি ও প্রভাব বিস্তারের অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে।

রাজশাহী ওয়াসফিডে কোটি কোটি টাকা ব্যয়ে অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট
মেশিনটিও এখন অকার্যকর হয়ে পড়ে আছে। এতে সরকারের কোটি কোটি টাকা নষ্ট করা হয়েছে। সরকারের কোটি কোটি টাকা নষ্ট করে নিজেদের পকেট পুরেছেন তাঁরা।
চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের নির্দেশে আউটসোর্সিং নিয়োগে পাকশী ডিভিশনের ডেপুটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন তাঁর ডিভিশনে অনেকজনকে অর্থের বিনিময়ে নিয়োগ দিয়েছেন। তিনি দুটি প্রতিষ্ঠানকে ৪টি লটে কাজ দেন। পান্না’র প্রতিষ্ঠান জামান এন্টারপ্রাইজ কাজ পায় তিনটি। জাকি এন্টারপ্রাইজের খসরু পায় ১ টি। উক্ত ৪ লটে নিয়োগ পাওয়া প্রতিজনকে দিতে হয়েছে অর্থ। এমনকি ঠিকাদারকে পুরাতন আউটসোর্সিং এর তালিকায় নতুনদের নাম ঢুকিয়ে দেওয়ারও অভিযোগ আছে।

রেলের একটি নির্ভরযোগ্য সুত্র বলেন, টেন্ডারের মাধ্যমে কাজটি পেয়েও মাত্র ২ জন লোক নিয়োগ দিতে পেরেছেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বাকী সব লোক নিয়োগ দেন চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও তাঁর অফিসের লোকজন। প্রায় ৪৭৩ জন লোক নিয়োগে প্রায় ৩ থেকে সাড়ে তিন কোটি টাকা বানিজ্য হয়েছে বলেও সুত্রটি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি