1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

নান্দাইল মডেল থানার এ এস আই নূর মোহাম্মদ সড়ক দুর্ঘটনায় নিহত

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৯ বার দেখা হয়েছে

নান্দাইল মডেল থানার এ এস আই নূর মোহাম্মদ সড়ক দুর্ঘটনায় নিহত

স্টাফ রিপোর্টার

নান্দাইল টু ত্রিশাল আঞ্চলিক সড়কে (১৩ জানুয়ারি)রোজ শনিবার দুপুর ১২টায় নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগর নামক স্থানে হায়েস গাড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়েছেন।

মোটরসাইকেল চালক নিহত ব্যাক্তি নূর আহমেদ, তিনি নান্দাইল মডেল থানার এ.এস.আই (এসিষ্টেন্ড সাব ইন্সপেক্টর) এর দায়িত্বে ছিলেন।

নিহতের নিজ বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার কুলিহাটি গ্রাম এবং নিহত নূর আহাম্মেদ পিতা মো: হাফিজুর রহমানের ছেলে।

খোঁজ নিয়ে জানাযায়, ত্রিশল থেকে নান্দাইলগামী সাদা রঙ্গের হায়েস গাড়িটি বাহাদুর নগর পর্যন্ত আসলে এবং নান্দাইল থেকে মধুপুরগামী মোটরসাইকেল বাহাদুর নগর পর্যন্ত পৌঁছালে হায়েস গাড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে।

এতে ঘটনা স্থলেই মৃত্যু হয় তার এবং হায়েস গাড়িটি রাস্তার পাশে ধান রুপণ করা জমিতে পড়ে যায়। খবর পেয়ে নান্দাইল মডেল থানার পুলিশ দ্রুত ঘঠনা স্থলে পৌঁছে নিহত পুলিশ সদস্যকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইনি ব্যবস্থা শেষ করে নান্দাইল মডেল থানায় নিয়ে আসলে নিহতের পরিবারের লোকজন ও থানায় কর্তব্যরত অন্যান্য পুলিশ সদস্যের কান্নায় নেমে আসে শোকের ছায়া।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল মজিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে নিহত নূর আহাম্মেদ কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাই। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি