1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

নাটোরে যাত্রীবিহীন বাসে আগুন

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩৫৩ বার দেখা হয়েছে

নাটোর প্রতিনিধি

নাটোর শহরের বগুড়া টার্মিনাল এলাকার ভবানীগঞ্জ মোড়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবিহীন বাসে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রোববার ভোরে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নাটোর-বগুড়া মহাসড়কের নাটোরের বগুড়া টার্মিনাল এলাকার ভবানীগঞ্জ মোড়ে রাত থেকেই মুক্তি সেনা নামের একটি যাত্রীবিহীন বাস রাখা ছিল। রোববার ভোরে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে ওই বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে নাটোর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে নাটোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, এলাকার সিসি টিভির ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। আশা করা যায় দ্রুতই অগ্নিসংযোগকারীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি