1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

নরসিংদী ৫ রায়পুরা আসনে রাজু বিজয়ী লাকি সেভেন

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৭১ বার দেখা হয়েছে

নরসিংদী ৫ রায়পুরা আসনে রাজু বিজয়ী লাকি সেভেন

সাদ্দাম উদ্দীন রাজ নরসিংদী প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ রায়পুরায় ৭ম বারের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

রবিবার (০৭ জানুয়ারি) রাতে ভোট গননা শেষে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী ফলাফল ঘোষনা করে বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করেন।

নির্বাচনে রাজিউদ্দিন আহমেদ রাজু নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৭শত ৫৬ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী একই দলের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪ হাজার ৭৭ ভোট।

অন্য প্রার্থীদের ভোটের সংখ্যা ইসলামী ঐক্যজোট এর মুফতি আব্দুল কাদির মোল্লা (মিনার) ১ হাজার ৩শ ৩৭, জাতীয় পার্টি প্রকৌশলী শহিদুল ইসলাম (লাঙ্গল) ৭শ ৫৬ ভোট, বাংলাদেশ কংগ্রেস মমতাজ মহল (ডাব) ১৫৫ ভোট, গণফ্রন্ট মো. নাজমুল হক সিকদার (মাছ) ১০১ ভোট, স্বতন্ত্র সোলায়মান খন্দকার (কেচি) ৩৩৭ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিটু মিয়া (টেলিভিশন) ৭৫ ভোট ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ মো. মাহফুজুর রহমান (মশাল) ৬৯০ ভোট।

উল্লেখ্য, এ উপজেলায় ভোটার ৪ লাখ ৫৫ হাজার ২শ ৯৭ জন। কেন্দ্র সংখ্যা ১৬৩। ভোট কক্ষ ৯৮৩টি। সবকটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি