
নওগাঁর সাপাহারে ২শ’ টি আম গাছ ও ৫শ’ টি চারা গাছ কেটে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় থানায় ৭ জন সহ আরও অজ্ঞাতনামা বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর রাত পৌনে ১২ টার দিকে উপজেলার বাহাপুর গ্রামের মৃত বেশার উদ্দীনের ছেলে মকবুল হোসেনের রোপিত ২শ’টি আম গাছ ও নার্সারির প্রায় ৫শ’ টি চারা গাছ কেটে ফেলে প্রতিপক্ষরা। পরদিন সকালে সংবাদ পেয়ে জমিতে গিয়ে গাছ ও চারা গাছ কেটে ফেলার বিষয়টি জানতে পায় ভুক্তভোগী মকবুল হোসেন। এ ঘটনায় সাপাহার থানায় ৭ জন সহ আরও অজ্ঞাতনামা ৫ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগে উল্লেখ করা হয়, জমি জোর পূর্বক জবর দখল করার জন্য গাছ ও চারা গাছ কেটে ফেলা হয়েছে। এ বিষয়ে আইনগত সহায়তা চেয়ে থানায় অভিযোগ করেন ভোক্তভোগী মকবুল হোসেন।
এ বিষয়ে জানতে চাইতে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, আম গাছ ও চারা গাছ কেটে ফেলার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।