1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

নওগাঁর সাপাহারে ঘটে যাওয়া ৫৯জন ভুয়া শিক্ষার্থী শনাক্ত কাণ্ডে তিন সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠণ করা হয়েছে

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭২ বার দেখা হয়েছে

ছোমায়াঃ

নওগাঁর সাপাহারে ঘটে যাওয়া ৫৯জন ভুয়া শিক্ষার্থী শনাক্ত কাণ্ডে তিন সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠণ করা হয়েছে। ২০ ফেব্রুয়ারী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও রেজিষ্টার প্রফেসর মো. সিদ্দিকুর রহমান কর্তৃক স্বাক্ষরিত অফিস আদেশ সূত্রে বিষয়টি জানা গেছে। অফিস আদেশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের দাখিল পরীক্ষায় নওগাঁ জেলার সাপাহার উপজেলায় সরফতুল্লাহ ফাযিল মাদ্রাসা ২৯১ নম্বর পরীক্ষা কেন্দ্রে ২০ ফেব্রুয়ারী আরবী দ্বিতীয় পত্র পরীক্ষা চলছিলো।

এসময় কেন্দ্র সচিব কর্তৃক ৫৯জন ভুয়া পরীক্ষার্থী সনাক্ত করা হয় । যার মধ্যে সাপাহার শিমূলডাঙা দাখিল মাদ্রাসার ১১জন,মানিকুড়া দাখিল মাদ্রাসার ০৩জন,বলদিয়াঘাট মহিলা দাখিল মাদ্রাসার ০২জন,পলাশডাঙা দাখিল মাদ্রাসার ০৮জন, দেওপাড়া শিংপাড়া দাখিল মাদ্রাসার ০৩জন, আলাদিপুর দাখিল মাদ্রাসার ০১জন, তুলসিপাড়া মহিলা দাখিল মাদ্রাসার ১৪জন,আন্ধারদীঘি মহিলা দাখিল মাদ্রাসার ১৭ জন সহ মোট ৮টি মাদ্রাসার ৫৯জন ভুয়া পরীক্ষাথী সনাক্ত করা হয়।

বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক রিপোর্ট প্রদানের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক প্রফেসর ড. রিয়াদ চৌধুরীকে আহ্বায়ক করে তিন জন কর্মকর্তাকে দায়িত্ব অর্পন করা হয়। দায়িত্বপ্রাপ্ত অন্য দুইজন সদস্য কর্মকর্তা হলেন , বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা) মো আব্দুস সালাম ও উপ মাদ্রাসা পরিদর্শক মো. আকরাম হোসেন। উল্লেখ্য যে, সাপাহার সরফতুল্লাহ মাদ্রাসা কেন্দ্রে এ বছর ৪০টি প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষার্থী ছিল ৭৭৭ জন। মঙ্গলবার সেখানকার ২০টি কক্ষে ৭৫৭ জন পরীক্ষার্থী উপস্থিত হয়ে আরবি দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে।

সকালে আকস্মিক ওই কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও। এরপর অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মিল না থাকায় ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেন ইউএনও। যেখানে ১৫ জন ছাত্র এবং ৪৪ জন ছাত্রী ছিলো। পরে তাদের মুচলেকা নিয়ে অবিভাবকদের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন। তিনি আরো বলেন, এডমিটের ছবির সঙ্গে মিল না থাকায় ৫৯ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে শনাক্ত করে আটক করা হয়েছে। উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি