1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ধামইরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টায় ব্যর্থ ভারতীয় বিএসএফ

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে

ধামইরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টায় ব্যর্থ ভারতীয় বিএসএফl

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল বুধবার ৮ জানুয়ারি সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় কাজ বন্ধ করে বিএসএফ। বর্তমানে সেখানে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, সতর্ক অবস্থানে আছ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর এলাকায় প্রায় ৬০০ গজের মধ্যে দুদেশের কোন বেড়া নেই। আজ সকালে হঠাৎই বিএসএফ’র একটি দল ওই সীমান্ত এলাকায় তারকাঁটা বেড়া নির্মাণের জন্য আসে। আইন অনুযায়ী দুদেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে ফসল চাষ ব্যতিত স্থায়ী কোন স্থাপনা কিংবা বেড়া দিতে পারবে না। এটি দুদেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙ্গে কাঁটাতার নির্মাণ করতে আসে৷ জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এসময় কাজ না করেই ফিরে যায় বিএসএফ সদস্যরা।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই দেশের কম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহবান করা হয়েছে। আলোচনা ফলপ্রসূ না হলে উচ্চ পর্যায়ে বৈঠক করা হবে। সীমান্তের এমন পরিস্থিতিতে ওই এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি