1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন কিনেছেন সিলেট-৬ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগএর নুরুল ইসলাম নাহিদ।

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৫০ বার দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন কিনেছেন সিলেট-৬ আসনের বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিক্ষামন্ত্রী বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ।ত রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে নেতাকর্মীরা শনিবার মনোনয়ন ফরম কেনেন। এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুস শুকুর, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপ কমিটির সদস্য শাব্বির আহমদ বকশী সহ নেতাকর্মীরা।

এর আগে, আজ শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর তার পক্ষে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেন গোপালগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের নেতারা।

প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এক হাজার ৬৪ জন। এর মধ্যে অ্যাপ থেকে সংগ্রহ করেছেন ১৪ জন। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্ষমতাসীন এই দলের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। আর নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেয়া হবে। এবার অনলাইনেও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে। মনোনয়ন ফরম কিনতে গুণতে হবে ৫০ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি