1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

দুমকীর লেবুখালীতে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৮৫ বার দেখা হয়েছে

দুমকীর লেবুখালীতে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।
দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীজেলার দুমকীর লেবুখালীতে মোসা: লামিয়া আক্তার হালিমা (২৪) নামে গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা লাইজু বেগম। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকার ফোরকান মাতব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গোলাম রাব্বী’র স্ত্রী এবং একই উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ইব্রাহিম খানের মেয়ে।

সূত্রে জানা গেছে, প্রায় ৫-৬ বছর আগে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামের ইব্রাহিম খানের মেয়ে মোসা: লামিয়া আক্তার এবং লেবুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফোরকান মাতব্বরের ছেলে গোলাম রাব্বি’র প্রেমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা বিষয়ে তাদের মধ্যে কলহ-বিবাদ লেগেই থাকত। একপর্যায়ে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় এবং পুনরায় বিয়ে করে তারা সংসার করেন। হাবিবুর রহমান(৩) নামে তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের বড় মামা রবিউল মৃধা বলেন, আমার ভাগ্নীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ঘটনার পর আমরা সেখানে গিয়ে রাব্বি কিংবা তার পরিবারের কাউকে পাইনি। আমার ধারনা তারা(স্বামী, শ্বাশুড়ি ও ননদ) বালিশ চাপা দিয়ে লামিয়াকে হত্যা করেছে।

জানতে চাইলে লেবুখালী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন বলেন, স্বামী-স্ত্রী’র মাঝে টুকটাক বাকবিতান্ডতা থাকতে পারে। তবে একবার সালিস করে মিমাংসা করে দেয়া হয়েছে।আসলে আমরা কেউ তো দেখি নাই, কিভাবে মারা গেল কেমনে বলবো।

এ ব্যাপারে দুমকী থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ হান্নান বলেন এই ঘটনায় দুমকী থানায় একটি অপমৃত্যুর মামলার হয়েছে। তবে সুরতহাল প্রতিবেদন হাতে পেলে মৃত্যু সঠিক কারন জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি