1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

দুমকীতে স্বপ্ন সিঁড়ি’র ফ্রি মেডিকেল, ক্যাম্পে চিকিৎসা সেবা।

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩১৪ বার দেখা হয়েছে

দুমকীতে স্বপ্ন সিঁড়ি’র ফ্রি মেডিকেল,
ক্যাম্পে চিকিৎসা সেবা।

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় মুরাদিয়া ইউপির স্বপ্ন সিঁড়ি সোসাইটি’র আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়েছে। ক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হকের সভাপতিত্বে এবং উপদেষ্টা মো. কামরুল হাসান সাগর, রেমিটেন্স যোদ্ধা (সিআইপি) এর সার্বিক সহযোগিতায় জয়গুননেসা মাধ্যমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করে মো. কামরুল হাসান সাগর (সিআইপি) বলেন, “মানুষের সেবাসহ বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক কর্মসূচি পালন করে চলছে মুরাদিয়া স্বপ্ন সিঁড়ি সোসাইটি।” তিনি আরও বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।” বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ করার যে চেষ্টা আজকের তরুণ সমাজ করেছে, তাতে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার সাংসাবিদকদের বলেন, “প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা করি।” শুধু মুরাদিয়া-চরবয়েড়া নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ারও আহবান জানান।

মোবাইল: ০১৭৩৯৪৮৮৫৭৪
তারিখ: ২৪.০১.২০২৪ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি