1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

দুমকি বাসীর জন্য কাওসার আমিন, হাওলাদার দু’টি ফ্রি এ্যাম্বুলেন্স প্রদান।

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৮৬ বার দেখা হয়েছে

দুমকি বাসীর জন্য কাওসার আমিন,
হাওলাদার দু’টি ফ্রি এ্যাম্বুলেন্স প্রদান।

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় মাল্টা প্রবাসী মাল্টা আওয়ামীলীগের সভাপতি হাওলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাওসার আমিন হাওলাদার দুমকি উপজেলাবাসীর জন্য দু’টি এ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন।
আজ ১০ মার্চ রবিবার বিকেল ৩টায় দুমকি এ.কে হাইস্কুল মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে দু’টি ফ্রি এ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। উক্ত হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউরোপের মাল্টা প্রবাসী কাওসার আমিন হাওলাদার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন হাওলাদার, ডা. মোঃ মুহিব্বুল্লাহ রুবেল (এমবিবিএস) ঢাকা। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকদ্বয় হুমায়ুন কবির মৃধা, মোঃ আবুল হোসেন মুন্সী ও সমাজসেবক আলমগীর হোসেন মৃধা প্রমুখ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কাওসার আমিন হাওলাদার বলেন, আমি দুমকি উপজেলার জনগনের জন্য দু’টি এ্যাম্বুলেন্স দিলাম। এ এ্যাম্বুলেন্স দু’টি কমিটির মাধ্যমে পরিচালিত হবে। দুমকি উপজেলা জনসাধারনের জন্য ফ্রি যাতায়াতের ব্যবস্থা। দুমকি উপজেলায় এ্যাম্বুলেন্স অপ্রতুল, সে লক্ষ্যে আমার নিজ অর্থায়নে এ্যাম্বুলেন্স দু’টি কিনে স্বাস্থ্য সেবা এগিয়ে নেওয়ার লক্ষ্যে জনগনের মাঝে উৎসর্গ করলাম। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি যেন আগামী দিনে জনগনের জন্য কাজ করতে পারি। উল্লেখ্য কাওসার আমিন হাওলাদার আগামী দুমকি উপজেলা নির্বাচনে প্রার্থী হবে বলে জানিয়েছেন। দুমকি উপজেলায় সর্বত্র জনগনের জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সভা সমাবেশ, উঠান বৈঠক, মসজিদ, মন্দির মাহফিলে গিয়েও জানান দিচ্ছেন, আমি আপনাদের খেদমত করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি