1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

দুমকিতে লেবুখালী বগা সড়কে, অসংখ্য গর্ত, ঘটছে দুর্ঘটনা।

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭০ বার দেখা হয়েছে

দুমকিতে লেবুখালী বগা সড়কে,
অসংখ্য গর্ত, ঘটছে দুর্ঘটনা।

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালী – দুমকি – চরগরবদি সড়কে ছোট বড় অসংখ্যে গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই এখানে ছোট- বড় দুর্ঘটনা ঘটে। সামান্য বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়। ফলে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, পথচারীসহ বিভিন্ন পরিবহন চালকেরা। এ সড়ক দিয়ে দূর পাল্লার পরিবহন, আভ্যন্তরীণ রুটের যানবাহন বাউফল, দুমকি, দশমিনা, কালাইয়া, গলাচিপাসহ বিভিন্ন গন্তব্যের মালবাহী ট্রাক-লড়ি চলাচল করছে। উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বেশ কয়েকটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, চাকুরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সবসময় যাতায়াত রয়েছে। সাপ্তাহিক হাটবারে রবিবার ও বুধবার প্রত্যন্ত এলাকার নিত্যপণ্য আনা নেওয়ার কাজেও এ সড়ক ব্যবহার করেন। সড়ক বিভাগের মাত্র ১৭কি.মি. সড়কের বেশীরভাগ এলাকাজুড়ে মাঝখানে ছোট বড় অসংখ্য গর্ত হওয়ায় ছোট বড় যানবাহন উল্টে যাচ্ছে, ঘটছে দুর্ঘটনাও। বিশেষ করে বৃষ্টি হলে গর্তের গভীরতা বুঝতে পারেন না চালকরা। তখনই ঘটে দুর্ঘটনা। গত কয়েক মাসে লেবুখালীর পাগলা সংলগ্ন কাঠালতলা, সাতানী বাইপাস মোড়, লালখার ব্রিজ এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনায় একজন মোটরসাইকেল চালক, বাসের হেল্পারসহ অন্তত: ৩জন নিহত ও ২০ যাত্রী আহত হয়েছে। এছাড়া সম্প্রতি সরকারি জনতা কলেজের ২০/২৫ শিক্ষার্থী পিক আপ ভ্যান পটুয়াখালী যাওয়ার পথে লালখার ব্রিজ সংলগ্ন সড়কে উল্টে গিয়ে ২০ শিক্ষার্থী আহত হন। এ রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন চালক হাবিব, কেরামত, আমির হোসেন সহ কয়েকজন জানান, দুমকি থেকে লালখা ব্রিজ, দুমকি সাতানীসহ বেশ কয়েকটি স্পটে গর্তের কারণে গাড়ি নষ্ট হয়ে যায়। বৃষ্টিতে পানি আটকে থাকায় অনেক গাড়ি উল্টে পড়ে। প্রায়ই গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে। দ্রুত সংস্কার হলে আমরা উপকৃত হব। উপজেলা এলজিইডি প্রকৌশলী সাদ মো: জগলুল ফারুক জানান, সড়ক ও জনপথ বিভাগের সড়ক হওয়ায় আমাদের কিছুই করার নেই। বিষয়টি সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদিকে যানবাহন ও পথচারীদের ভোগান্তি দূর করতে মাঝে মধ্যে সড়ক বিভাগের লোকজন এসে এসব গর্ত ভরাটের মাধ্যমে সড়কটিতে যানবাহন চলাচল সচল রাখার কাজ করলেও তা স্থায়ী হচ্ছে না। ফলে ভোগান্তি কমছে না বরং সরকারী অর্থ লোপাটের পাশাপাশি জনভোগান্তি বেড়েই চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি