1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

দুমকিতে পীরতলা খালটি, এখন ময়লার ভাগাড়,, গন্ধে রোগাক্রান্ত হচ্ছে মানুষ।

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৬ বার দেখা হয়েছে

দুমকিতে পীরতলা খালটি,
এখন ময়লার ভাগাড়,,
গন্ধে রোগাক্রান্ত হচ্ছে মানুষ।

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর জেলার দুমকি উপজেলার প্রান কেন্দ্রে পীরতলা বাজার কোল ঘেষে বয়ে যাওয়া সরকারি রেকর্ডভুক্ত খালটি এখন দখল-ভরাট আর মায়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। কয়েক বছর পূর্বে খনন হলেও যেইসেই, আবার দীর্ঘ দিন ধরে খনন ও পরিচ্ছন্নতার অভাব ও বাজারের সমস্ত হাটুরেরা এবং দোকানদাররা ময়লা-আবর্জনা ফেলায় খালটি অস্তিত্ব হারাতে বসেছে। খালের পাশেই উপজেলা শহরের ঐতিহ্যবাহী পিরতলা বন্দর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ, সৃজনী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। স্থান ঘুরে দেখা যায়, শহরের খালটি আবর্জনায় ভরা। কোথাও পানি জমে আছে, কোথাও ময়লার স্তূপ সৃষ্টি হয়েছে আবার কোথাও কচুরিপানায় ভরে আছে। এ ছাড়া খালের পাড়ে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের কারণে মাটি ভরাটের ফলে খালের পানি প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।
সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ২৮ অক্টোবর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটির পরিচ্ছন্নতার উদ্বোধন করা হয়। সে সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কিন্তু তার কয়েক দিন পরেই রহস্যজনকভাবে তা বন্ধ হয়ে যায়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানান, খালের দুর্গন্ধের কারণে তাদের যাতায়াতে সমস্যা হয়। সুস্থ পরিবেশের কথা চিন্তা করে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা। সৃজনী বিদ্যানিকেতনের অধ্যক্ষ প্রফেসর জাহিদ হাসান জানান, বর্ষা মৌসুমে ময়লার দুর্গন্ধে অষ্টম, নবম ও দশম শ্রেণীর ক্লাস রুমে ঢোকা দুষ্কর হয়ে পড়ে। শিক্ষার্থীরাও ক্লাসে টিকতে পারে না। শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাহার আলী মৃধা জানান, আগাগোড়ায় স্লুইজগেটের কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ক্রমে ক্রমে খালটি ভরাট হয়ে গেছে। পাশাপাশি অবৈধ দখলদাররাও যে যেমন পারছে ভরাট করে দোকান, ব্যবসা প্রতিষ্ঠানের আয়াতন বৃদ্ধি করায় খালটি অস্তিত্ব হারাতে বসেছে। এমতাবস্থায় অসচেতন ব্যবসায়ীসহ সাধারণ মানুষ খালে নিয়মিত ময়লা- আবর্জনা ফেলছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, আমি এখানে নতুন এসেছি। সব কিছুই আমার অজানা। দ্রুত সময়ের মধ্যে খোঁজখবর নেবার চেষ্টা করছি। সরেজমিন দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বস্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি