1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

দুমকিতে ডাব মার্কার প্রচারে বাঁধা লাঙ্গল সমর্থদের!

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৭ বার দেখা হয়েছে

দুমকিতে ডাব মার্কার প্রচারে বাঁধা লাঙ্গল সমর্থদের!
চালককে মারধর ও মাইক ভাংচুরের অভিযোগ
দুমকি উপজেলা(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী মোঃ নাসির উদ্দন তালুকদারের ‘ডাব’ প্রতীকের নির্বাচনী প্রচারণায় লাঙ্গল সমর্থকদের বাঁধা প্রদান, হুমকি ধমকি ও মাইক ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাখালী বাসস্ট্যান্ড বাজারে ডাব মার্কার প্রচারণাকালে বিপরীত দিক থেকে আসা লাঙ্গল সমর্থকদের মোটরসাইকেল মহড়ায় থাকা সমর্থকরা ডাব মার্কার প্রচারণার দু’টি অটোরিকসা ঘিরে ফেলে চালকদ্বয়কে মারধর, অশ্লীল গালাগাল, হুমকী প্রদর্শণ এবং মাইকের তার ছিড়ে ও ভাংচুর চালায়। প্রচার মাইকের চালক জলিশা গ্রামের রফিকের ছেলে মোঃ রাকিব ও রাজাখালী গ্রামের মীর বাবুলের ছেলে সুমন অভিযোগ করে জানায়, বিক্ষুব্ধ লাঙ্গল সমর্থকরা প্রচার মাই্কের তার ছিড়ে ও ভাংচুর করেছে এবং তাদেরকে চর থাপ্পর মেরেছে।
অভিযোগ অস্বীকার করে দুমকি উপজেলা জাতীয় পার্টির সভাপতি এড. মাসুদ আল মামুন বলেন, জাতীয় পার্টির কোন কর্মি সমর্থকরা এমন কোন ঘটনা ঘটিয়েছে বলে আমার জানা নেই।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোঃ আবদুল হান্নান বলেন, ডিউটি অফিসারের মাধ্যমে অভিযোগ শুনেছি, কেউ কোন লিখিত অভিযোগ দেয় নাই ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্ণিং অফিসার অনামিকা নজরুল বলেন, এখনও লিখিত কোন অভিযোগ পাইনি। জেলা প্রশাসক মহোদয় টেলিফোনে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি