1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

দুমকিতে অজ্ঞাত রোগে ৬ শিক্ষার্থী অসুস্থ

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৪ বার দেখা হয়েছে

দুমকিতে অজ্ঞাত রোগে ৬ শিক্ষার্থী অসুস্থ

দুমকিতে অজ্ঞাত রোগে ৬ শিক্ষার্থী অসুস্থ
দুমকি উপজেলা(পটুয়াখালী) প্রতিনিধি ঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় অজ্ঞাত রোগাক্রান্তে একই ক্লাসের ৬ শিক্ষার্থীর অসুস্থতায় স্কুলজুড়ে আতংক দেখা দিয়েছে। খবর পেয়ে অসুস্থ শিক্ষার্থীর অভিভাবক ও স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর দু’জনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর চার শিক্ষার্থীকে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এতে স্কুলটির অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার দুমকি আপ্তুন্নেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী মীম ও বৃষ্টি আক্তার অসুস্থ হলে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এ অবস্থায় স্কুল কর্তৃপক্ষ ছুটি দিলে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি যাওয়ার পথে মাহফুজা, রত্না, কারিমাসহ একই ক্লাসের ৬ জন শিক্ষার্থী পর পর অসুস্থ হলে স্বজনরা তাদের উপজেলা হাসপালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দু’জনকে বরিশাল শেরে-ই-বাংলা (শেবাচিম) ও ৪ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে। এদিকে অসুস্থ ছাত্রীদের চিকিৎসার উদ্যোগ না নিয়ে স্কুল ছুটি দেয়ায় স্কুল কর্তৃপক্ষের দায়িত্বহীনতার প্রশ্ন তুলেছেন অসুস্থ ছাত্রীদের অভিভাবকরা। এর আগের দিনও ওই স্কুলের ২ শিক্ষার্থী এভাবে অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে উপজেলা (টিএইচএ) ডা: মীর শহীদুল হাসান শাহীন বলেন, এটি গণ হিস্টিরিয়া। কেউ এই গণহিস্টিরিয়া আক্রান্ত রোগীর সংস্পর্শ বা কাছাকাছি অবস্থানে আক্রান্ত হতে পারেন। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা পেলে দ্রুত সুস্থ হয়ে যাবে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি