1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

দুবাই স্বাস্থ্যসেবা খাত হতে চলেছে আন্তর্জাতিক রোল মডেল

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯০ বার দেখা হয়েছে

দুবাই স্বাস্থ

মোহাম্মদ আরমান চৌধুরী সংযুক্ত আরব আমিরাত

স্বাস্থ্যসেবা বীমা ব্যবস্থাকে আরো শক্তিশালী করে গড়ে তুলেছে দুবাই হেলথ অথরিটি (ডিএইচএ)। বিশ্বের সবচেয়ে উন্নত স্বাস্থ্যসেবা বীমা ব্যবস্থা হিসেবে এটি স্বীকৃতি পেয়েছে। ডিএইচএ দাবি করেছে, ২০২৩ সালে ইলেকট্রনিক স্বাস্থ্যসেবা বীমা পোর্টালের মাধ্যমে প্রক্রিয়াকৃত লেনদেন হয়েছে ৫৯০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ।

প্রতিষ্ঠানটির প্রতিবেদনে আরো প্রকাশ করা হয়েছে, ২০২৩ সালেই ৪৪ লাখ ৭০ হাজার মানুষ আবেদন করেছে স্বাস্থ্য বীমাটির জন্য। আরো আকর্ষণীয় বিষয় হচ্ছে, প্রায় ১২ হাজার ২৮০টি ভিন্ন ভিন্ন এবং ব্যাপক বীমার মাধ্যমে উপকৃত হচ্ছে দুবাইবাসী। যেখানে ২০১২ সালে মাসিক মাত্র ১ লাখ ডলার থেকে ২০২৩ সালে তা বেড়েছে ৩৬ লাখ ৭০ হাজার ডলারে।

এ বিশাল পরিবর্তনের পেছনে রয়েছে দুবাইয়ের প্রতিষ্ঠানটির অবদান। একটি প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৩ সালে ই-মেডিকেল প্রেসক্রিপশনের সংখ্যা ১ কোটি ৮০ লাখ ছাড়িয়েছিল। বর্তমানে ৮ হাজার ৮৯৪টি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী, ৭১টি বীমা এবং অভিযোগ ব্যবস্থাপনা সংস্থা স্বাস্থ্য খাতে কাজ করছে। দুবাই স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের মহাপরিচালক আওয়াধ সেগহায়ের আল কেতবি বলেন, ‘‌‌গতিশীল ও বিকশিত স্বাস্থ্যসেবা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে একটি বৈশ্বিক মান অর্জন করেছে দুবাই। আমরা আরব আমিরাতজুড়ে সেবা প্রদান করতে পারবে।’ বিশেষ যত্নের সঙ্গে সেবা দেয়ার কথা তিনি নিশ্চিত করেছেন।

তিনি আরো জোর দিয়ে বলেছেন, দুবাইয়ের জনগণের সুস্বাস্থ্য রক্ষা ও জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য উন্নত স্বাস্থ্যসেবা বাস্তবায়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। আল কেতাবি আরো বলেছেন, প্রতিষ্ঠানে সেবা প্রদানে অনেক বেশি উন্নত সরঞ্জাম, এআই ব্যবস্থাপনা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা হয়।বর্তমানে দুবাইকে বিশ্বমানের স্বাস্থ্যসেবা মডেল হিসেবে আন্তর্জাতিক মর্যাদা এনে দেয়াই তাদের লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি