1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

দাম নিয়ন্ত্রণ রাখতে ডিম-আলু আমদানি করা হচ্ছে -বাণিজ্য সচিব

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৩৬২ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদন : দেশে আলু ও ডিম আমদানি করা হয় না। শুধু পেঁয়াজ আমদানি করতে হয়। কিন্তু এখন দাম বৃদ্ধি ও ঘাটতি দেখা দেওয়ায় ডিম-আলুর আমদানি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমদানি শুরুর পর দামও কমতে শুরু করেছে। এসব কথা বলেছেন সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পেঁয়াজের দাম এখন বাংলাদেশের মতন ভারত, মায়ানমারেও বেশি। তাই দাম কমানো সম্ভব হচ্ছে না। তবে ডিসেম্বরে মুড়ি কাটা পেঁয়াজ যখন বাজারে চলে আসবে তখন দাম কমবে।

পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী, ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ প্রমুখ। ফরিদপুরে ৭৭ হাজার ৬০৫ জনের ভেতর টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। ৪৭০ টাকার প্যাকেজে থাকছে দুই কেজি তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি