1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থান হয়েছে।

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৪ বার দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থান হয়েছে। তবে ডিএসইতে লেনদেন বাড়লেও, কমেছে সিএসইতে।

সোমবার (৮ জানুয়ারি) পুঁজিবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

ডিএসইতে সোমবার বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৯ দশমিক ৫১ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৯৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৪ দশমিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ১০২ দশমিক ২২ পয়েন্ট ও ১ হাজার ৩৬৭ দশমিক ০১ পয়েন্টে।

ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৪৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৯৬ কোটি ৬৮ লাখ টাকা।

এ ছাড়া সোমবার ডিএসইতে ৩৩২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৯টি কোম্পানির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম। এছাড়া ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, সি পার্ল, ফু-ওয়াং ফুডস, রূপালী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, স্টান্ডার্ড ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, ওরিয়ন ইনফিউশন ও খান ব্রাদার্স ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন বেড়েছে সব সূচকের মান। সোমবার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬৮ দশমিক ১৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক ৩৬ দশমিক ০৪ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ৩ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১০৪ দশমিক ৬২ পয়েন্টে ও ১ হাজার ৩০২ দশমিক ০৯ পয়েন্টে।

আর সিএসই-৩০ সূচক ৫৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৬০ দশমিক ৫০ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক অবস্থান করছে ১ হাজার ১৮০ দশমিক ৩৭ পয়েন্টে। সূচক বেড়েছে ৩ দশমিক ০৮ পয়েন্ট।

তবে সিএসইতে সোমবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১ কোটি ৪১ লাখ টাকা।

সিএসইতে ১৬১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ২০টির ও অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ারদর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি