1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা চত্ত্বরে সাংস্কৃতিক সন্ধ্যা ও বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৬০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা চত্ত্বরে সাংস্কৃতিক সন্ধ্যা ও বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় এ উৎসবের আয়োজন করা হয়।

পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম-সেবা।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম-সেবা বলেন, আমরা আমাদের পেশাগত কারণে সময় মতো ছুটিতে যেতে পারি না। ফলে পরিবারের সঙ্গে পিঠা খাওয়ার সৌভাগ্য অনেকের হয় না। তাই আজ আমাদের এই আয়োজন।

তিনি আরো বলেন, এ আয়োজন থানার অফিসারসহ ফোর্সদের মনোবল ও কর্মোদ্দীপনা বৃদ্ধি করবে। এ সময় তিনি রমনা বিভাগের সকল থানার অফিসার ইনচার্জদের এমন আয়োজন করার উৎসাহ প্রদান করেন।

পিঠা উৎসব শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ফোর্সদের উদ্বুদ্ধ করতে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন শাহবাগ থানার অপারেশন (ইন্সপেক্টর) মো:আরশাদ হোসেন আকাশ, ইউবিএল বক্স ইনচার্জ সাব-ইন্সপেক্টর মামুনুর রশিদ, নীলক্ষেত ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টকর আলামিন, বাবুপুরা ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর দেলোয়ার, সাব-ইন্সপেক্টর মনোজসহ আরো অনেকে।

এছাড়াও আমন্ত্রিত অতিথিদেরও পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। এসময় ডিএমপির রমনা বিভাগের রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ আলম মোঃ আখতারুল ইসলাম পিপিএম, রমনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি