1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ডিজিটাল ওয়েট মেশিন জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেফতার করেছে ডিবি ডিএমপি

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৬৬ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

ডিজিটাল ওয়েট মেশিন জালিয়াতি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ সিরাজুল ইসলাম ওরফে সজীব, মোঃ মনির, মোঃ লিটন ও মোঃ আলাউদ্দিন খাঁন। এ সময় তাদের হেফাজত হতে ৫টি ডিজিটাল ওয়েট মেশিন, ৭টি রিমোট কন্ট্রোল, ১টি স্ক্রু ড্রাইভার, ১টি তাতাল ও ১টি কাচি উদ্ধার করা হয়। গতকাল শনিবার রাতে ওয়ারী থানার কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

আজ রবিবার দুপুরে ডিএমপির গোয়েন্দা অফিস কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার। অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ঈদকে সামনে রেখে কতিপয় অসাধু ব্যবসায়ী ডিজিটাল ওয়েট মেশিনে অভিনব কায়দায় মাপে কম দিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম ওয়ারী থানার কাপ্তান বাজার এলাকায় হোটেল দেশ বাংলা-তে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম ওরফে সজীবকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদেপ প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত সজীব একজন টিভি মেকানিক। সে অনলাইন মার্কেটপ্লেস দারাজ থেকে এক ধরনের বিশেষ সার্কিট ও রিমোট সংগ্রহ করে।

যার দ্বারা ডিজিটাল ওয়েট মেশিনকে নিয়ন্ত্রণ করা যায়। পণ্যের ওজন রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইচ্ছে মতো কমানো যায়। ওজনে কম দেওয়া পণ্য বিভিন্ন অসাধু ব্যবসায়ীর কাছে বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকৃত মোঃ লিটন ও মোঃ আলাউদ্দিন খাঁন ইতিপূর্বে অর্ডারকৃত রিমোট নিয়ন্ত্রিত ডিজিটাল ওয়েট মেশিন সজিবের কাছে থেকে ডেলিভারি নেওয়ার জন্য এসেছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিজিটাল মেশিনের মাধ্যমে প্রতারণাকারী মোঃ মনিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি