1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ডিজাব’র নতুন সভাপতি রাজশাহীর কৃতি সন্তান আলমগীর

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২১৭ বার দেখা হয়েছে
ডিজাব’র নতুন সভাপতি রাজশাহীর কৃতি সন্তান আলমগীর
রাজশাহী প্রতিবেদকঃ সশস্ত্র বাহিনী তথা প্রতিরক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন – ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের আলোর হেড অব নিউজ এবং রাজশাহীর কৃতি সন্তান আলমগীর হোসেন। এ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র রিপোর্টার আহম্মদ উল্লাহ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানী ঢাকার একটি অভিজাত রেস্তোঁরায় এ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোট গননা শেষে ডিজাব নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এসময় অপর দুই নির্বাচন কমিশনার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সস্পাদক আকতার হোসেন ও ডিজাবের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি আলমগীর হোসেন এর আগে দুই দফায় ডিজাবের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। আলমগীর হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার আলোকনগর গ্রামের আব্দুল জলিলের সন্তান। সাংবাদিক আলমগীর হোসেন বাংলাদেশ প্রতিদিন, আলোকিত বাংলাদেশ, আমাদের সময়, যুগান্তরসহ আরো একাধিক জাতীয় দৈনিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সময়ের আলোর বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাংবাদিক হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আফ্রিকার দেশ- কঙ্গো এবং মালি পরিদর্শন করেছেন।
দুই বছর মেয়াদে ১৩ সদস্য বিশিষ্ট ডিজাব নির্বাহী কমিটির অন্যান্য পদে নবনির্বাচিতরা হয়েছেন- সহ-সভাপতি পদে চ্যানেল আই’র বিশেষ প্রতিনিধি তারিকুল ইসলাম মাসুম, যুগ্ম সম্পাদক দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক দেশ টিভির সিনিয়র রিপোর্টার মিরাজ মিজু, অর্থ সম্পাদক বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক দৈনিক আজকালের খবরের ইসমাইল হোসেন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার কামাল হোসেন তালুকদার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ঢাকা ট্রিবিউনের চিফ রিপোর্টার আলী আসিফ শাওন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ মাহমুদ খান এবং তিনজন নির্বাহী সদস্য যথাক্রমে বাংলা টিভির অ্যাসাইনমেন্ট এডিটর এম এম বাদশা, মাইটিভির সিনিয়র রিপোর্টার রাকিবুল হাসান ও দ্য বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান রাব্বি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি