1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ডিএনসিসি কাউন্সিলরের সহযোগীতায় ৫০নং ওয়ার্ড যানজট মুক্ত ; সন্তুষ্ট এলাকাবাসী

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৪০৬ বার দেখা হয়েছে

নিজস্ব সংবাদদাতা : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫০নং ওয়ার্ড কাউন্সিলর ডিএম শামীম এর নেতৃত্বে যানজট মুক্ত হয়েছে। এতে সন্তুষ্ট হয়েছে স্থানীয় এলাকাবাসী সহ আশে-পাশের লোকজন। এই যানজট নিরসনে সরকারের পাশাপাশি মহান উদ্যোগে অংশগ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫০নং ওয়ার্ডের কাউন্সিলর ডিএম শামীম। রাজধানীর উত্তরাসহ আজমপুর রেলগেইট এলাকায় সৃষ্ট যানজট এখন অনেকটাই সুশৃংখল ও যানজটমুক্ত।

সরেজমিনে দেখা যায়, আজমপুর রেলগেইট এলাকায় যানজট নিত্যনৈমিত্তিক বিষয়। এখানে সবসময়ই যানজট লেগেই থাকতো। কিন্তু এখন বাস্তবতা ভিন্ন। সারিবদ্ধভাবে চলছে সকল গাড়ি। বিশেষ করে অটোরিকশা। ফুটপাত জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অটোরিকশা। একটার পর একটা অটোরিকশা নিয়ম মেনে চলাচল করছে। আগে সেখানে রেলগেইট পার হতে ঘন্টার উপরে সময় লাগতো। কিন্তু এখন নিয়ম, শৃঙ্খলার মধ্যে সকল গাড়ি পার হচ্ছে।

গাইবান্ধা থেকে আসা অটোরিকশা চালক ইয়াকুব বলেন- আমি দীর্ঘদিন এই এলাকায় অটোরিকশা চালাই। কিন্তু যানজটের কারণে আমাদের ঠিকমতো ভাড়া তুলতে পারিনি। কিন্তু এখন আর সেই যানজট নেই। আমরা নিয়ম মেনেই চলাচল করছি। আমরা ৫০নং ওয়ার্ড কাউন্সিলর ডিএম শামীম কাছে কৃতজ্ঞ। তিনি নিজ উদ্যোগে লোক নিয়োগ করেছেন। এমন মহান উদ্যোগকে স্বাগত জানাই।

আজমপুর রেলগেইট পার হওয়া মোটরসাইকেল আরোহী মোঃ সাকিল আহম্মেদ জানান- আগে এই রেলগেইট পার হতে আমাদের অনেক সময় লাগতো। এখন সহজেই যানজটমুক্ত পার হলাম। কারণ, এখানে কাউন্সিলরের নিযুক্ত চারজন লোক কাজ করছে। বিষয়টি সত্যি খুব ভালো লেগেছে।

আজমপুর কাঁচাবাজার এলাকার বাসিন্দা মোহর আলী (৪৫) জানান- এতদিনে যানজটমুক্ত রাস্তা পেলাম। কাউন্সিলর ডিএম শামীমের এই অবদান ভুলার মতো নয়। তিনি ইতিপূর্বেও অনেক জনকল্যাণমুখী কাজ করেছেন। এবার শহরকে যানজটমুক্ত করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

এ বিষয়ে ৫০নং ওয়ার্ড কাউন্সিলর ডিএম শামীম জানান, আমি জনগনের সেবক। আমার ব্যক্তিগত উদ্যোগ ও খরচে চারজন লাইনম্যান নিয়োগ করেছি। তারা এই যানজটপূর্ণ এলাকাটাকে যানজটমুক্ত ও নিরাপদ করতে পেরেছে, এটাই আমার প্রাপ্তি। এই এলাকার মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমি শুধু সকলের দোয়া ও ভালবাসা কামনা করছি।সব সময় সাধারণ মানুষের জন্য নিজেকে নিয়োজিত রাখেন ৫০ নং ওয়ার্ডের আশার বাতিঘর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি