1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ডলারের মান বাড়ার কারণে বড় ধরনের দরপতন হয়েছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো কারেন্সি বিটকয়েনের

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৬ বার দেখা হয়েছে

ডলারের মান বাড়ার কারণে বড় ধরনের দরপতন হয়েছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো কারেন্সি বিটকয়েনের। গত কিছুদিন ধরে হু-হু করে মান বাড়ার পর, নতুন বছরের তৃতীয় দিনে (৩ জানুয়ারি) এসে ধাক্কা খেলেন বিট কয়েনে বিনিয়োগকারীরা। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য দিয়েছে।

বিগত ২১ মাসের মধ্যে সর্বোচ্চ দর ছোঁয়ার পর হুট করে বুধবার থেকে দর নামতে শুরু করে বিটকয়েনের। মাত্র একদিনের ব্যবধানে তিন হাজার ৩২২ ডলার কমেছে। প্রতি বিটকয়েনের দাম ৪৫ হাজার ৯২২ থেকে নেমে ৪২ হাজার ৬০০ ডলারে এসেছে।

বিদায়ী বছরের ডিসেম্বর জুড়ে শোনা গেছে, ২০২৪ সালের শুরুর দিকে সুদের হার কমাতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। তবে চলতি জানুয়ারিতে সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। ফলে মার্কিন ডলারের মান বেড়েছে। আর তাতেই রাতারাতি দর হারিয়েছে বিটকয়েন।
এছাড়া এ বছর বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ডের (ইটিএফ) অনুমোদন পাওয়ার সম্ভাবনা কমে এসেছে। এ নিয়ে ইতিবাচক সাড়া দেয়নি ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। যা ডিজিটাল মুদ্রাটির দরপতনের অন্যতম কারণ।

বিশ্লেষকরা বলছেন, ইটিএফের অনুমতি না মেলার আভাস পাওয়ায় বিশাল ধাক্কা খেয়েছে ক্রিপ্টো মার্কেট। স্বাভাবিকভাবেই বিটকয়েনের দাম পড়েছে। তবে অনুমোদন পাওয়ার সম্ভাবনা তৈরি হলে আবার ভার্চুয়াল মুদ্রাটির মূল্য বৃদ্ধি পেতে পারে। আগামী সপ্তাহেই সেই সংকেত মিলতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি