1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গী থেকে ১০৯টি পাখি জব্দ, পরে অবমুক্ত

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩৪৮ বার দেখা হয়েছে

টঙ্গী সংবাদদাতা : গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির দেশি পাখি জব্দ করা হয়েছে। পরে পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়।  সোমবার ২০ নভেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকার বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা।

বনবিভাগ সূত্র জানায়, গোপন সংবাদে টঙ্গী বাজারে পাখির হাটে কবুতরের সঙ্গে দেশি বিভিন্ন জাতের পাখি বিক্রি হচ্ছে বলে তারা জানতে পারেন। পরে বন্যপ্রাণী ও প্রকৃতির সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ এবং বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতির সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমিন তিতলির নির্দেশনায় পাখির হাটে অভিযানের সিদ্ধান্ত হয়। ঢাকার বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানার নেতৃত্বে রোববার বিকেলে ওই হাটে অভিযান পরিচালনা করা হয়। সেখানে দেড় শতাধিক কবুতর বিক্রির দোকান বসে। এসব দোকানের বাইরে ভ্রাম্যমাণ বেশ কয়েকজন দোকানী দেশীয় বিভিন্ন প্রজাতির পাখি বিক্রি করার দৃশ্য দেখতে পান তারা। বন বিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে পাখি বিক্রেতারা খাঁচা ফেলে পালিয়ে যায়। পরে অভিযানে এসব পাখি জব্দ করা হয়।

ঢাকার বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, ক্রয়-বিক্রয়ের নিষেধাজ্ঞায থাকা দেশীয় পাখিগুলো জব্দর পরে অধিকাংশ টঙ্গীর হাটেই আকাশে অবমুক্ত করা হয়। বাকিগুলোকে পার্শ্ববর্তী বনে অবমুক্ত করা হয়েছে। ভ্রাম্যমাণ দোকানীরা পালিয়ে যাওয়ায় অজ্ঞাত ব্যক্তিদের নামে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি