
টঙ্গী আব্দুল্লাহপুর হঠাৎ বেড়েছে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা। ছিনতাই কাজে বাধা দিলে প্রাণ কেড়ে নিচ্ছে দুর্বৃত্তরা।
খোঁজ নিয়ে জানা যায়, টঙ্গীর আব্দুল্লাহপুর ব্রিজ, হকের মোড়, মধুমিতা, আউচপাড়া, হোসেন মার্কেট, বাঁশপট্টি, গাজীপুরা শাতাইশ, আমতলি, নিমতলী, তিস্তার গেট রেললাইন, প্রত্যাশা ব্রিজ এলাকায় ছিনতাইকারীরা অবস্থান নিয়ে বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। এসব ঘটনায় অনেক ভুক্তভোগী পুলিশি হয়রানির আশঙ্কায় থানায় আসেন না।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশ প্রশাসন যদি কঠোর নজরদারি বাড়ায় তাহলে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে
এ ব্যাপারে পূর্ব থানার ওসি বলেন, বিভিন্ন অপরাধে প্রতিদিন তিন চারজনকে ধরে জেল হাজতে পাঠাচ্ছি। কিন্তু তারা জামিনে বেরিয়ে এসে আবার অপরাধকর্মকান্ড শুরু করে। আমরা এইসব অপরাধীদের আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছি অপরাধী যেই হউক কাউকে ছাড় দেয়া হবে না।