1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীর বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে সিএনজির একাধিক অবৈধ স্ট্যান্ড। সড়কের দুই পাশে চলছে চাঁদাবাজি

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬১ বার দেখা হয়েছে

টঙ্গীর বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে সিএনজির একাধিক অবৈধ স্ট্যান্ড। সড়কের দুইপাশে, আনাচে-কানাচে অবৈধ স্ট্যান্ডের ছড়াছড়িতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। বেড়েছে জনগণের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা।

তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ হাসপাতাল সড়কটিও দখল করে দীর্ঘদিন ধরে অবৈধ সিএনজি-এ্যাম্বুলেন্সের স্ট্যান্ড বসিয়েছেন ক্ষমতাসিন লীগ নেতা সুলাইমান ও সেলিম চাঁদাবাজরা। ফলে ব্যস্ত সড়কটি সংকীর্ণ হওয়ায় যানজটের ভোগান্তিতে পড়েন সেবা প্রার্থীরা।

ক্ষমতাসীন দলের নেতাকর্মী কয়েকজন  শহরের বিভিন্ন ষ্টেশনে চলাচলের রাস্তা দখল করে নিজেদের খেয়াল-খুশি মতো যত্রতত্র বসিয়েছেন সিএনজি অটোরিকশার স্ট্যান্ড। প্রতিটি স্ট্যান্ডে পার্কিং করা যানবাহনগুলো থেকে নেয়া হচ্ছে দৈনিক ভিত্তিতে চাঁদা। পাশাপাশি শহরের প্রবেশ মুখ  বাস টার্মিনালেও চাঁদাবাজি করা হয় প্রকাশ্যে।  টাকার চাঁদাবাজি করা হয় শিল্প নগরী টঙ্গী। এই চাঁদাবাজির একটি অংশ একটি চক্রের পকেটে গেলেও বাকি অংশ যাচ্ছে সরকারি দলের কথিপয় নেতাকর্মী ও চাঁদা আদায়ে জড়িতদের পকেটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের হাসপাতাল সামনে বিভিন্ন স্থানে এ অবৈধ স্ট্যান্ড বসানো হয়েছে। ওইসব স্ট্যান্ড থেকে প্রতিদিন সিএনজি থেকে ২০-৪০ টাকা চাঁদা আদায় করা হয়। কোনো চালক চাঁদা দিতে অস্বীকার করলে তার সিরিয়াল বাতিল; কেউ প্রতিবাদ করলে তাকে করা হয় মরধর। এলাকার বড় বাজার এলাকার চিত্র হলো ভিন্ন। গুরুত্বপূর্ণ সড়কটিতে সিএনজি গাড়ির কারণে মনে হয় এখানে গাড়ির হাট বসেছে।  উঠেছে সিএনজিস্ট্যান্ড। এই স্ট্যান্ডের কারণে পুরো এলাকাসহ পর্যন্ত যানজটের সৃষ্টি হচ্ছে।

এছাড়াও স্টেশনগুলোর মধ্যেও  সবগুলো অবৈধ স্টেশন বা পার্কিং বলে দাবি সংশ্লিষ্টদের। তাদের মতে, মুলত চাঁদা আদায়কারিরা নিজেদের পকেট ভারি করার জন্য যে যার মতো স্টেশন বসিয়ে চাঁদাবাজি করছে। বেপরোয়া এই চাঁদাবাজির কারণে টাকা খরচ করে শহরের প্রধান প্রশস্ত করেও তা কোন কাজে আসছে না। ফলে প্রতিনিয়ত যানজট যেন নিত্য নৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আর্থিক হয়রানির শিকার হচ্ছে সাধারণ চালকরা। আর অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

এইসব স্থানে পাকিং করা সিএনজি চালকরা জানান, প্রতিবার যাত্রী নিয়ে যাওয়ার সময় সোলায়মান ও সেলিমের নামে চাঁদা নিয়ে যায়। চাঁদা দিতে না চাইলে সিরিয়াল বাতিল করে পরবর্তী স্ট্যান্ডে সিএনজি নিয়ে ঢুকতে নিষেধ করা হয়। এসব কারণে চালকরা চাঁদা দিতে বাধ্য হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি