1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে আসমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৪২৮ বার দেখা হয়েছে

গাজীপুরের টঙ্গীতে আসমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী আমিনুল ইসলাম (৪২)।

বুধবার ভোরে স্থানীয় মুদাফা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসমা নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার গান্দরগান্দা গ্রামের ইমান আলীর মেয়ে।

অভিযুক্ত আমিনুল ইসলাম একই থানা-জেলার সাউথপাড়া গ্রামের পানজোর আলীর ছেলে। স্বামী-স্ত্রী উভয়ে মুদাফা বাগবাড়ি এলাকার হযরত আলীর বাড়িতে ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিকসহ বিভিন্ন বিষয়ে অমিল ছিল। প্রায় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো বলে জানা গেছে। মঙ্গলবার রাতেও একই কারণে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে স্বামী আমিনুল তাকে মারধরের পর হত্যা করে পালিয়ে যায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

খবর পেয়ে বুধবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে— ওই গৃহবধূকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি