
টঙ্গীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো সেবা মূলক সংগঠন “সময়ের বাতিঘর”।
আগামী ৩ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
উক্ত সভার সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব মো:নুরুজ্জামান শেখ।এ সভায় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি মো:মোস্তাকিম খাঁন,সহ-সভাপতি মো:হানিফ হোসেন,সাধারণ সম্পাদক মো:নুরুজ্জামান শেখ,যুগ্ম-সাধারণ সম্পাদক মো:হানিফ ঢালী,সাংগঠনিক সম্পাদক মো:শাহজালাল দেওয়ান,অর্থ-সম্পাদক মো:পলাশ সরকার,দপ্তর-সম্পাদক গোলাম কিবরিয়া,প্রচার-সম্পাদক মো:পাপেল মিয়া,কার্যনির্বাহী সদস্য (১)আবু সালেহ মূসা প্রমুখ।সভাপতির বক্তব্যে জনাব মো:মোস্তাকিম খাঁন বলেন,”সময়ের বাতিঘর”সংগঠনটি হচ্ছে একটি অরাজনৈতিক সংগঠন,এই সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নবগঠিত কমিটির সকল সদস্যদের একত্রে কাজ করার আহ্বান জানান এবং “সময়ের বাতিঘর” সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।