1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

জৈন্তাপুরে চিকিৎসকসহ সেবাদানকরীদের উপর নেক্কারজনক হামলার প্রতিবাদে কুলিয়ারচরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৯০ বার দেখা হয়েছে

জৈন্তাপুরে চিকিৎসকসহ সেবাদানকরীদের উপর নেক্কারজনক হামলার প্রতিবাদে কুলিয়ারচরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ সেবাদানকারীদের উপর নেক্কারজনক হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার এর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মনজুরুল কাদের চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. মফিজুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. খালেদ হাসান, ডা. রুবাইয়াদ তাহসিন, ডা. ফাহাদ হোসেন, ডা. সাজ্জাদ হোসেন ও ডা. আদিব আহমেদসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ সেবাদানকারীদের উপর নেক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ছাত্রলীগের চার কর্মী নিহত হয়। এঘটনায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর চালিয়েছে দূর্বৃত্তরা। এ সময় সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, অ্যাম্বুলেন্স ও জরুরী বিভাগসহ অন্যান্য সরকারি স্থাপনা ভাঙচুর ও বিনষ্ট করে তারা। এ ঘটনায় চিকিৎসকদের পরিবারগুলো আতঙ্কিত হয়ে নিরাপত্তাহীনতায় ভোগছে বলে জানা যায়। এঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে সারাদেশের ন্যায় কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি