1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

জেলা গণফোরামের সাধারণ সম্পাদকের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৪ বার দেখা হয়েছে
জেলা গণফোরামের সাধারণ সম্পাদকের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি
মোঃ হাফিজ বিশেষ প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরা সদর
গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন সাংগঠনিক কাজ শেষ করে কালিগঞ্জ উপজেলা বন্দেকাটি নিজ বাড়িতে ফেরার পথে শিমুল হোসেন, তাপস ঘোষ, আনারুল মোড়ল, গিয়াস উদ্দিনসহ ৭-৮জন পথরোধ করে এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম করে। বিগত কয়েক বছর আগে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মোনায়েম হোসেনের একমাত্র পুত্রকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর থেকে মোনায়েম হোসেন সাতক্ষীরা শহরে বসবাস করেন। তিনি মাঝে মাঝে গণফোরামের সাংগঠনিক কাজে নিজ এলাকায় যান এবং তার পৈত্রিক বসতবাড়িতে যাওয়ার পথে হামলার শিকার হন। হামলার ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেন গণফোরাম কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলীনুর খান বাবুল, সহ-সভাপতি আসাদুজ্জামান লাল্টু, ডা: মিজানুর রহমান, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ খান পপ্পু, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কলারোয়া উপজেলার সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক খোদাবক্স সরদার, কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাহাবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কইয়ুম, শ্যামনগর উপজেলার সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক রবিউল বাসার, মহিলা গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ফেরদৌসী খান ময়না, সাধারণ সম্পাদক সেলিনা আসাদ, সাংগঠনিক সম্পাদক এলিজা পারভীন, যুবগণফোরাম সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ারসহ জেলা, উপজেলা, পৌর শাখার ও গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি