1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

জলদস্যুদের থেকে যেভাবে উদ্ধার হলো ‘এমভি রুয়েন’

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩২২ বার দেখা হয়েছে

ভারত মহাসাগরে বিশেষ কমান্ডো অভিযান চালিয়ে সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা একটি বাণিজ্যিক জাহাজ শুক্রবার (১৫ মার্চ) উদ্ধার করেছে ভারতীয় নৌ বাহিনী। মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন নামের ওই জাহাজটি গত বছরের ১৪ ডিসেম্বরে ছিনতাই করেছিল সোমালিয়ার জলদস্যুরা।

জি ক্যাপ্টেন-এর খবরে বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা শুক্রবার ‘এমভি রুয়েন’ জাহাজটিকে আটকাতে সক্ষম হয়। এরপর সেখানে কমান্ডো অভিযান চালিয়ে জাহাজটি জব্দ করা হয়। জাহাজটিতে থাকা ৩৫ জলদস্যুর সবাই আত্মসমর্পণ করেছে।

ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী ধারণা, সম্প্রতি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ের কাজে এমভি রুয়েন জাহাজটিকেই ব্যবহার করেছে সোমালিয়ার জলদস্যুরা।

গত মঙ্গলবার (১২ মার্চ) ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে ছিনতাই করে জলদস্যুরা। তারা বাংলাদেশি জাহাজটিকে সোমালিয়া উপকূলে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।

এর পরপরই ‘এমভি রুয়েন’কে আটকাতে অভিযান চালায় ভারতীয় নৌবাহিনী। শুক্রবার তারা ভারতীয় উপকূল থেকে প্রায় ১৪০০ নটিক্যাল মাইল (২৬০০ কিমি) দূরে আইএনএস কলকাতা যুদ্ধজাহাজ দিয়ে রুয়েনকে আটকাতে সক্ষম হয়। এরপর ভারতীয় নৌবাহিনীর একটি হেলিকপ্টার এমভি রুয়েনের কাছে যায়। তখন সেটি লক্ষ্য তখন গুলি ছুড়ে জলদস্যুরা। এরপর ভারতীয় নৌবাহিনীর আরেক রণতরী আইএনএস সুভদ্রার সহায়তায়, ভারতীয় নৌবাহিনীর একটি বিশেষ ইউনিট অভিযান চালিয়ে জলদস্যুদের কোণঠাসা করে ফেলে।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, একপর্যায়ে জাহাজটিতে থাকা ৩৫ জলদস্যুর সবাই আত্মসমর্পণ করে। জাহাজটিতে জিম্মি থাকা ১৭ নাবিককে উদ্ধার করা হয়েছে।

২০১৭ সালের পর রুয়েনই প্রথম জাহাজ কোনো জাহাজ যেটি সোমালিয়ার জলদস্যুরা সফলভাবে ছিনতাই করতে পেরেছিল। বর্তমানে ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের আক্রমণের দিকে বেশি নিবিষ্ট রয়েছে পশ্চিমা শক্তি। ফলে লোহিত সাগরের পূর্বদিকে জলদস্যুদের বিরুদ্ধে জাহাজগুলোকে নিরাপত্তা দিতে অন্তত এক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত।

রুয়েনের সফল উদ্ধার এই অঞ্চলে জলদস্যুতার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে, কারণ জলদস্যুরা জাহাজটির জন্য মুক্তিপণ আদায় করতে ব্যর্থ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি