1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয় চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‍্যাব-৫

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৩০৫ বার দেখা হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয় চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‍্যাব-৫ সদস্যরা। গত বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার ধরঞ্জি ইউনিয়নের খাংগর হাটখোলা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় জয়পুরহাট র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন- জেলার ধরঞ্জি ইউনিয়নের খাংগর হাটখোলা বাজারের আব্দুল লতিফের ছেলে সুজন রহমান (৩৫), একই এলাকার তাজপুরের গোলাম মোস্তফার ছেলে গোলাম রসুল (৩৯), উচনা গ্রামের সুনিল চন্দ্র সরকারের ছেলে বিপ্লব চন্দ্র সরকার (২৭) ও একই গ্রামের হাসান আলী সরকারের ছেলে রুবেল ইসলাম (২৪) বলে জানা গেছে।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবির খাংগর হাটখোলা বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয়ের দায়ে ৪জন ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি