1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

জয়পুরহাটের পাঁচবিবিতে চলতি সরিষা চাষ মৌসুমে সরকারি প্রণোদনা ও স্থানীয় উপজেলা কৃষি বিভাগের উৎসাহে বেড়েছে সরিষার আবাদ

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৮৯ বার দেখা হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবিতে চলতি সরিষা চাষ মৌসুমে সরকারি প্রণোদনা ও স্থানীয় উপজেলা কৃষি বিভাগের উৎসাহে বেড়েছে সরিষার আবাদ। গত বছরের তুলনায় কৃষকেরা আরো বেশি সরিষা চাষে ঝুঁকে পড়েছে। আবহাওয়া ভালো হলে ফলন ভালো হবে এমন আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। উপজেলার বিভিন্ন মাঠে এখন চোখ জুড়ানো হলুদ ফুলের সমারোহ। সেই সাথে বাতাসে ভাসছে মো মো মিষ্টি ঝাঁঝাঁলো ফুলের ঘ্রাণ। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী চলতি মৌসুমে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদদের মাঝে সরিষা চাষে সার, বীজ প্রণোদনা দেয়ায় গত বছরের তুলনায় এ বছর সরিষা চাষ অনেক বেড়েছে।

ইতিপূর্বে আমন ধান কাটার পর যে সব জমি পড়ে থাকতো সে সব অনেক জমি এখন সরিষার বাম্পার ফলনের সম্ভাবনায় আনন্দের হাসি হাসছে এলাকার কৃষকেরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার উপজেলায় ৮ ইউনিয়ন ও একটি পৌর সভায় ৮ হাজার ৩৬০ হেক্টর জমিতে চলতি মৌসুমে সরিষা চাষ করা হচ্ছে। যা গত বছরের তুলনায় ২ হাজার ৪০৫ হেক্টর বেশী। আর চলতি মৌসুমে সরিষা চাষে প্রণোদনার আওতায় উপজেলার ৬ হাজার ৮শ কৃষককে বীজ ও সার প্রদান করা হয়েছে।

সরিষার ক্ষেত পরিচর্যায় ব্যস্ত উপজেলার লাটপাড়া গ্রামের মোকছেদ আলী বলেন, তিনি এবার প্রায় ৪ বিঘা জমিতে বারী ১৪ জাতের সরিষা চাষ করেছেন। খরচ হয়েছে বিঘা প্রতি ৫/৬ হাজার টাকা। প্রাকৃতিক কোন দূর্যোগ না হলে বিঘা প্রতি ৮/৯ মন ফলনের আশা করছেন। ধুরইল গ্রামের গ্রামে ইসমাইল হোসেন দু বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। তিনি বলেন, আমন ধান কাটার পর জমি গুলো এমনিতেই পড়ে থাকতো। উপ সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ ও সরকারী প্রণোদনার সার ও বীজ পেয়ে সরিষা চাষে উদ্ধুদ্ধ হয়েছি।

বাজারে ভাল দাম পেলে ৩৫/৪০ হাজার টাকা লাভ হবে। একই কথা বলেন, মঠপাড়া গ্রামের কৃষক মন্টু পাহান। তিনিও দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। তিনি সরিষা বিক্রির টাকায় ইরি বোরো চাষাবাদ করার আশা করেছেন। কয়েক বছর আগেও তাদের যে জমি পড়ে থাকতো বর্তমানে উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ সহকারীদের সহযোগিতায় ও উৎসাহে সে সব জমিতে তারা সরিষা চাষ করেছেন। এটি একটি লাভ জনক ফসল হওয়াও এ ফসল চাষে ঝুঁকে পড়ার অন্যতম কারন।

তবে অনেকে বলেন,ক্ষেতে তেমন রোগ বালাই না থাকলেও চলতি মৌসুমে অতিরিক্ত ঠান্ডার কারনে ফলনে প্রভাব পড়তে পারে। পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, বারী-১৪ জাতের সরিষার ফলন বেশী, সময়ও লাগে কম। এতে করে এসব জমিতে সরিষা উঠিয়ে সহজেই বোরো চাষ করা যায়। আর তখন সারও কম প্রযোগ করতে হয়। এ ফসল আবাদের জন্য প্রথমে জমি হালকা ভাবে চাষ করে তাতে বীজ বপন করতে হয়। প্রয়োজনে দু-তিন বার কীটনাশক প্রয়োগ করতে হয়। তিনি আরো বলেন, চলতি মৌসুমে আবহাওয়া কিছুটা শুষ্ক থাকলেও পরে অনুকুল হওয়ায়ও যথাযথ পরিচর্যার কারণে এবার সরিষার ভাল ফলন পাবার সম্ভাবনা রয়েছে। তবে তিনি বলেন, অনেকেই এমনিতেই সরিষাতে ছত্রাক নাশক প্রয়োগ করছে। এটা ঠিক না তবে জমিতে তেমন কিছু দেখা গেলে ফুল ঝরে যাওয়ার পর অনুমোদিত মাত্রায় বালাই নাশক প্রয়োগ করতে হবে। বর্তমানে সরকারের উন্নয়ন কর্মসুচির অংশ হিসাবে দেশে ভোজ্য তেলের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আমরা কৃষকদের সরিষা চাষে নিয়মিত পরামর্শ ও উৎসাহ প্রদান করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি