
চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে হৃদরোগে আক্রান্ত মোকসেদ আলীকে নগদ অর্থ প্রদান।
স্টাফ রিপোর্টার–
যশোরের চৌগাছায় অন্যতম সেবামূলক সংগঠন “চৌগাছা পরিবার সংগঠনের পক্ষ থেকে চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা গ্রামের হৃদরোগে আক্রান্ত মোঃ মোকসেদ আলীকে হার্টে রিং বসানোর জন্য (২৫০০০ ) পঁচিশ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে। আজ (বুধবার ১০ জানুয়ারি) সংগঠনের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোঃ বখতিয়ার হোসেনের আহবানে পাতিবিলা ইউনিয়ন শাখার সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোঃ মিজানুর রহমান মিজানের কঠোর পরিশ্রমে সংগঠনের পক্ষ থেকে এই অর্থ প্রদান করা হয়।
মোঃ মোকসেদ আলী একজন সহায়সম্বলহীন, খুবই অসহায়। তার ভিটা-বাড়ি ছাড়া আর কিছুই নাই। গত মাসে হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসারত ডাক্তার ইসিজি করে জানান হৃদরোগে আক্রান্ত, তার এই মূহুর্তে রিং বসানো খুবই জরুরী। তার বাড়ি থেকে বলা হয় এই মূহুর্তে এত টাকা জোগাড় করা সম্ভব না। তখন ডাক্তার মোটামুটি একটা চিকিৎসা দিয়ে জানান ৬ সপ্তাহ পর রিং বসানো লাগবে। এখন ডাক্তারের দেওয়া সময় শেষের পথে। দিন দিন তার অবস্থা আরো খারাপ হচ্ছে! চিকিৎসার জন্য সাড়ে তিনলক্ষ মত খরচ হবে। এই মূহুর্তে মোকসেদের পরিবারের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। তাই তিনি নিরুপায় হয়ে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আর্থিক সহযোগিতা চান। তাই তাৎক্ষণিক ভাবে কিছু অর্থ কালেকশন করে আজ বিকালে “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন তার হাতে এই নগদ অর্থ প্রদান করেন।
এই নগদ অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ,
মোঃ সোহেল রানা,
মোঃ নয়ন রহমান,
মোঃ আছির উদ্দিন,
মোঃ শাহরিয়ার নাফীজ,
মোঃ সাগর হোসেন,
মোঃ জাহাঙ্গীর আলম,
মোঃ শিমুল হোসেন,
মোঃ সুলতান মাহমুদ রনি,
মোঃ রাকিবুল ইসলাম রনি,
মোঃ অমিত হাসান রাব্বি,
মোঃ জাহিদ হাসান,
মোঃ সুমন হোসেন,
মোঃ রিফাত হোসেন,
মোঃ রিয়াদ হোসেন সহ প্রমুখ।
বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।