1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

চিংড়ী চাষের পাশাপাশি তরমুজে বিখ্যাত ক্ষেত পরিচর্যায় ব্যস্ত চাষীরা

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৬ বার দেখা হয়েছে
চিংড়ী চাষের পাশাপাশি তরমুজে বিখ্যাত ক্ষেত পরিচর্যায় ব্যস্ত চাষীরা
মোঃ হাফিজ বিশেষ প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার শ্যামনগর একটি নদী বেষ্টনী উপজেলা। এছাড়া উপজেলাটি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত প্রত্যন্ত উপক‚লীয় অঞ্চল হিসেবে পরিচিত। এ উপজেলার সব কয়টি ইউনিয়নে কমবেশি লোনা পানির চিংড়ীসহ বিভিন্ন প্রজাতির মৎস্য চাষ করে থাকে চাষিরা। আর এই মৎস্য চাষের পাশাপাশি তরমুজসহ বিভিন্ন ধরনের সবজি চাষে আগ্রহী চাষিরা। বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে, উপজেলার উপক‚লীয় অঞ্চল কৈখালী, রমজাননগর ও ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে শতশত ফসলি জমিতে তরমুজ চাষ করছেন চাষিরা। বর্তমান সময়ে চাষকৃত তরমুজ ক্ষেতে গিয়ে দেখা যায়, রোপনকৃত তরমুজের চারা পরিচর্যায় ব্যস্ত সময় পার করে যাচ্ছেন চাষিরা। প্রতিটি চারাগাছে কেউ পানি দেওয়া, কেউ বিভিন্ন ধরনের কীটনাশক ছিটানো আবার কেউ কেউ চারা গাছের নিচে বন বিছানো কাজে নিয়োজিত আছেন। এ বিষয়ে কৈখালীর বৈশখালী গ্রামের ইমাম গাজীর পুত্র তরমুজ চাষী আব্দুর রহিম বলেন, বিগত বছরের তুলনায় এবছর তরমুজ চাষে আমাদের খরচের হারটা একটু বেশি বৃদ্ধি পাচ্ছে। কারণ গত বছরের তুলনায় এবছর তরমুজের বীজ ও সার কীটনাশকের দাম অনেক বেশি। গত বছর প্রতি ৩৩ শতক (১ বিঘা) জমিতে তরবুজ চাষ করতে আমাদের ২৫হাজার টাকা খরচ হয়েছিলো। কিন্তু চলতি বছরে বিঘা প্রতি ৩৫-৪০ হাজারের মতো খরচ হতে পারে। এবিষয়ে শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, ধান চাষের পাশাপাশি গত বছরের তুলনায় এ বছর উপজেলায় বিভিন্ন ধরনের সবজি ও তরমুজের চাষ অনেক বেশি। উপজেলায় গতবছর আনুমানিক ১২০একর জমিতে তরমুজ চাষ করা হলেও চলতি বছরে তার দিগুণ অর্থাৎ প্রায় ৯০০ একর জমিতে তরমুজ চাষ করা হয়েছে। খরচ বৃদ্ধির বিষয়ে তিনি বলেন বীজ, সার ও শ্রমজীবীদের দাম বৃদ্ধি হওয়ায় চাষীদের জন্য এবার খরচের হার একটু বৃদ্ধি পেয়েছে। কিন্তু সামনের রমজানের ভিতরে যদি তরমুজ বিক্রির উপযুক্ত সময় হয় তাহলে কৃষকগণ লাভবান হবে বলে আমি আশাবাদী। এদিকে বর্তমান সময়ে তরমুজ চাষীদের মধ্যে এখন সব চেয়ে বড় ভয়ের হয়ে দাঁড়িয়েছে রোপণকৃত চারাগাছে সংক্রমণ রোগে ক্ষতিগ্রস্ত হওয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি