1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

চার দিনের মধ্যে চালের দাম না কমালে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৩২ বার দেখা হয়েছে

এবার হঠাৎ করে বাজারে বেড়ে যাওয়া চালের দামে লাগাম টানতে নড়েচড়ে বসেছে খাদ্য মন্ত্রণালয়। দ্বিতীয়বারের মতো খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া সাধন চন্দ্র মজুমদার চালের দাম কমাতে মজুদদারদের আলটিমেটাম দিয়েছেন। চার দিনের মধ্যে চালের দাম না কমালে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

দাম না কমলে প্রয়োজনে চাল আমদানি করা হবে বলেও জানান তিনি। আজ বুধবার ১৭ জানুয়ারি বিকেলে খাদ্য অধিদফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা জানান। এর আগে ধান-চাল বাজারমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে একটি মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী।

এদিকে খাদ্যমন্ত্রী বলেন, শপথ নেওয়ার পর থেকে চালের দাম কমতে শুরু করেছে। ভরা মৌসুমে দাম বাড়ার কারণ নেই। ফুডগ্রেড লাইসেন্স অবশ্যই থাকতে হবে। লাইসেন্স ছাড়া ধান-চাল মজুতকারীদের ছাড় দেওয়া হবে না। আটটি বিভাগে কাল থেকে একযোগে অভিযান চলবে।

চাল সরবরাহে কোনো ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, নতুন মজুদ আইন হয়েছে। জোরপূর্বক প্রয়োগ করতে চাই না। ব্যবসায়ীরা সরকারের প্রতিপক্ষ না। সাত দিন পর পর প্রত্যেকের মজুদ ও কেনার তথ্য জানাতে হবে।

সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ সময় সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশের প্রতি দায়িত্ববোধ থেকে দায়িত্ব পালন করতে হবে। নতুন পদ্ধতিতে বাজার নিয়ন্ত্রণে কাজ করব। একদিকে অভিযান অন্যদিকে বিবেক। বাজার স্বাভাবিক করার নির্দেশ দিয়েছি। দাম কোনোভাবে বাড়াতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি