
চাঞ্চল্যকর রাকিব হত্যার রহস্য উদঘাটন এবং মূল আসামীসহ গ্রেফতার -০৬
ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ টোল প্লাজার সামনের রাস্তায় আসামীদের বহনকারী হাইচ গাড়ীকে ট্রাক দিয়ে চাপা দেওয়াকে কেন্দ্র করিয়া গত (১১ নভেম্বর ২০২৩) তারিখ রাত ০৭.২০ ঘটিকায় ভিকটিম আঃ রাজ্জাক রাকিব (২৫) কে ট্রাকের ড্রাইভারের আসন হইতে আসামীরা টেনেহেছড়ে নামিয়ে এলোপাথারী ছুরিকাঘাত করিয়াহত্যা করা হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা মোছাঃ হাসি বেগম (৪৫), স্বামী-মৃত উসমান গনি, সাং-চর কালিবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ বাদী হয়ে এজাহার নামীয় আসামীরাসহ ১০/১২ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করিলে (কোতোয়ালী মডেল থানায় মামলা নং-২৮, তারিখ-(১২ নবেম্বর ২০২৩) তারিখ ধারা-১৪৩/৩৪১/৩০২/৩২৩/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড) রুজু হয়।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ ফারুক হোসেন এর তত্বাবধানে মামলাটি ছায়া তদন্তকালে জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের একটি চৌকশ টিম ধারাবাহিকভাবে ঢাকা জেলার সাভার থানার আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূল হোতাসহ ০৬ জন আসামীকে গত (১৬ নভেম্বর ২০২৩) তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ১। মোঃ ইয়াছিন আরাফাত শাওন (৩২), ২। মোঃ মাসুদ পারভেজ (৩৩), উভয় পিতা-মোঃ ইদ্রিস হোসেন, মাতা-মোছাঃ পারভীন আক্তার, সাং-সেহড়া চামড়াগুদাম, ৩। মোঃ আনিছুর রহমান ফারুক (৩৩), পিতা-মৃত রিয়াজ উদ্দিন, মাতা-মৃত ফরিদা বেগম, সাং-মাজার শরীফ রোড, সানকিপাড়া, ৪। মোঃ মানিক মিয়া (৩২), পিতা-মৃত আব্দুল জব্বার, মাতা-মোছাঃ রওশনারা, ৫। মোঃ মমিন (৩৩), পিতা-মৃত মোকশেদ আলী, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, ৬। মোঃ শান্ত (২০), পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা-মোছাঃ রেনু বেগম, সর্ব সাং-সেহড়া চামড়াগুদাম, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।
অত্র মামলার এজাহার নামীয় ও অজ্ঞাতনামা অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।গ্রেফতারকৃত আসামী ১। মোঃ ইয়াছিন আরাফাত শাওন (৩২) এর বিরুদ্ধে ১৪ টি মামলা, ২। মোঃ মাসুদ পারভেজ (৩৩) এর বিরুদ্ধে ০৬ টি মামলা, ৩। মোঃ আনিছুর রহমান ফারুক (৩৩) এর বিরুদ্ধে ০২ টি মামলা, ৪। মোঃ মানিক মিয়া (৩২) এর বিরুদ্ধে ০৫ টি মামলা, ৫। মোঃ মমিন (৩৩) এর বিরুদ্ধে ০৩ টি মামলা এবং ৬। মোঃ শান্ত (২০) এর বিরুদ্ধে ০৩ টি মামলা রহিয়াছে।