1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

চলাচলের রাস্তা বন্ধ করে জোর পূর্বক দেওয়াল নির্মাণ করার অভিযোগ ওমর আলী গংদের

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫১০ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর ৩৮ নং ওয়ার্ড দক্ষিণ খাইলকৈর এলাকায় জোর করে দেওয়াল নির্মাণ করে রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে এক‌ই এলাকার বাসিন্দা ওমর আলী ও ভাগিনা দিপুর বিরুদ্ধে।
সরে জমিনে গিয়ে দেখা যায়, ওমর আলী ও ভুক্তভোগী লোকমান মিয়া উভয়ে একই ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেছেন। ওমর আলীর জমির পিছেনরব প্লটের মালিক লোকমান মিয়া। লোকমান মিয়ার দ্বিতীয় প্লট থেকে রাস্তায় আসতে, ওমর আলীর জমির পশ্চিম সাইডে জমির মালিকের দেওয়া ৫ ফিট পরিমাণ জমি রাস্তার জন্য বরাদ্দ দেন লোকমান মিয়াকে, যাহা দলিল ও কাউন্সিলর গণের মীমাংসিত জায়গায় উল্লেখ্য আছে। দীর্ঘদিন যাবত ঐ জমি ও রাস্তা ভোগ দখল করে আসছেন লোকমান মিয়া ও তার পরিবার।
এ বিষয়ে কথা বলেন ভুক্তভোগী লোকমান মিয়ার ছেলে মো শাহিন, দীর্ঘদিন যাবত আমরা এই জমি ও রাস্তা ব্যবহার করতেছি হঠাৎ করে সামনের প্লটের মালিক ওমর আলী ও তার ভাগিনা দিপুর মাধ্যমে রাস্তা না দিয়ে তারা ঐ রাস্তার উপরে বাউন্ডারি এবং ঘর নির্মাণ করতেছেন । আমরা বাধা দিলে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে এবং আমার ছোট ভাইকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে ভয়-ভীতি দেখিয়ে তারা আমাদের জমি ও রাস্তা দখলের পায়তারা করতেছে।
শাহিন আরো বলেন, আমার ভাই একজন কলেজের শিক্ষক সেই হিসেবে সকল রাজনৈতিক নেতাদের সাথে তার চলাফেরা ছিল, সেই সূত্র ধরে বিভিন্ন অনুষ্ঠানে নেতাদের সাথে তার ছবি ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। এতে করে ঐ ছবিকে তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে পুঁজি করে প্রশাসন ও বিভিন্ন নেতাদেরকে দেখিয়ে আমাদেরকে উচ্ছেদ করার পায়তারা করছে।
আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি তারা ব্যবস্থা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন, কিন্তু ব্যবস্থার আগেই তারা জোর পূর্বক দেওয়াল নির্মাণ করছেন রাস্তার উপরে।
খোঁজ নিয়ে জানা যায়, ওমর আলীর ভাগিনা দিপুর বিরুদ্ধে থানা একাধিক মামলা রয়েছে, দিনে দুপুরে ওই এলাকার মানুষের সাথে খারাপ আচরণ করেন, এবং বিভিন্নভাবে মানুষকে হুমকি-ধামকি দিয়ে সন্ত্রাসী,চাঁদাবাজি ও মব সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করছেন। অথচ এই দিপুর বাবাই ৩৮ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ছিলেন,
সরেজমিনে গিয়ে‌ জানা যায়, দেওয়াল নির্মাণ এলাকায় ওমর আলী ও দিপু সাথে কথা হয় এই প্রতিবেদকের, তারা দিনে-দুপুরে সন্ত্রাসী কায়দায় মব সৃষ্টি করে ঐ রাস্তার উপরে দেওয়াল নির্মাণ করছেন যা আইনগতভাবে অপরাধের শামিল। উক্ত স্থানে সাংবাদিকরা গেলে তাদের সাথে খারাপ আচরণ করে তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেন ওমর আলীর ভাগিনা দিপু। এ বিষয়ে থানা প্রশাসনকে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক বৃন্দ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি