1. admin@dailydhakarcrime.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংগীতের আলোয় দীপ্ত এক নাম: নরসিংদীর কৃতি সন্তান ফারজানা চৌধুরী রুমা বাবা-মা হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ: ছোট দুই বোনকে আগলে বেঁচে থাকার লড়াই মারিয়ার শৈশবেই কাঁধে সংসারের ভার, তিন বছরের বোনের কাছে মারিয়াই যেন মা রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান। প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: মাদারগঞ্জে ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার ধোবাউড়ায় নেতাই নদী থেকে অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলনের ট্রাওয়ার জব্দ। নিলামে বিক্রি। হালুয়াঘাটে সরকারি ঘর ও টিউবওয়েল পাইয়ে দেওয়ার নামে মোতালেব চক্রের প্রতারণা, ইউএনও অফিসে স্মারকলিপি। টাঙ্গাইলে একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক ইকুরিয়ায় জমি জালিয়াতির অভিযোগ: আদালতের ওয়ারেন্টের পর লাপাত্তা ৪ আসামি হালুয়াঘাট সীমান্তে অভিনব কৌশলে ভারতীয় মোবাইল ডিসপ্লে পাচার, ৪৮ লাখ টাকার পণ্য জব্দ নরসিংদীতে বিশেষ গ্রেডের সাংবাদিক যারা পেশাগত মর্যাদা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত

গাজীপুর পূবাইলের মেঘডুবি কুলসুম হত্যাকান্ডের রহস্য উন্মোচন, আটক ৩

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৮০ বার দেখা হয়েছে

গাজীপুর পূবাইলের মেঘডুবি কুলসুম হত্যাকান্ডের রহস্য উন্মোচন, আটক ৩
খসরু মৃধা
গাজীপুরের পূবাইলের মেঘডুবী এলাকায় গত ২৬ এপ্রিল বিকেলে নির্মম ভাবে খুন হয় মুদি দোকানী কুলসুম আক্তার (৪৬), খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে নড়ে চড়ে বসে প্রশাসন, মামলায় দায়িত্ব পরে গাজীপুর জেলা পিবিআই এর হাতে , মাস না যেতেই সেই খুনের রহস্য উন্মোচন করেছে গাজীপুর জেলা পিবিআই, রংপুর থেকে আটক হয়েছে খুনের সাথে জড়িত ৩ জন।
খুনের ঘটনায় জড়িত আটক ৩ জন হলেন রংপুর জেলার গঙ্গাচড়া থানার রফিকুল ইসলামের ছেলে কামরুজ্জামান (৩৫), বাদশা মিয়ার দুই ছেলে আমজাদ হোসেন (৩০) ও আফজাল হোসেন (৩৩), তারা সবাই মেঘডুবী কড়ই টেক এলাকায় এ ওয়ান পলিমার কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন এবং তারা ভিকটমের বাসার পার্শ্বে কাজল মিয়ার বাসায় ভাড়া থাকতো বলে জানিয়েছে পিবিআই ।
অভিযুক্ত ৩ আসামীর সবাই ভিকটিম কুলসুম আক্তারের দোকানে বাকিতে কেনাকাটা করতো, সেই বাকি টাকা চাওয়ার সুত্র ধরে কিছুদিন আগে কুলসুমের সাথে কথা কাটাকাটি হয় তাদের, সেই কথা কাটাকাটির জেরে ও কুলসুম বাড়িতে একা থাকে এই সুযোগে ডাকাতির পরিকল্পনা করে আটক ৩ অভিযুক্ত, সেই পরিকল্পনার সুত্র ধরে খুনের আগের দিন ২৫ এপ্রিল রাতে অভিযুক্তরা কুলসুম আক্তার কে তারা জানায়, তার বাসায় তারা গার্লফ্রেন্ড নিয়ে কিছুটা সময় কাটাতে চায়, রাজি হয় কুলসুম পরের দিন ২৬ এপ্রিল দুপুরে গার্লফ্রেন্ড কে নিয়ে আসতে বলে সে, পরদিন দুপুরে কামরুজ্জামান নানান ধরনের ফল নিয়ে কুলসুমের বাসায় যায় ও এনার্জি ড্রিংকস এর সাথে ঘুমের ওষুধ খাওয়ায়, পরে ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে কুলসুমের মৃত্যু নিশ্চিত করে কামরুজ্জামান।
পরে ঘরে থাকা ৩২৫০ টাকা, ছোট বাচ্চাদের হাতের চুড়ি, টিকলি ও গলার চেইন নিয়ে রংপুরে পালিয়ে যায় কামরুজ্জামান, স্বর্ণ বিক্রি করতে গিয়ে তারা নিশ্চিত হয় আসলে এগুলো স্বর্ণ না, এগুলো সিটি গোল্ড।
পিবিআই জানিয়েছে খুন ও চুরির ঘটনায় আটক ৩ জন বিজ্ঞ আদালতে ১৪৬ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে, খুনের ঘটনায় ব্যবহার করা একটি ধারালো দা ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান আছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি