1. admin@dailydhakarcrime.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবা-মা হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ: ছোট দুই বোনকে আগলে বেঁচে থাকার লড়াই মারিয়ার শৈশবেই কাঁধে সংসারের ভার, তিন বছরের বোনের কাছে মারিয়াই যেন মা রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান। প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: মাদারগঞ্জে ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার ধোবাউড়ায় নেতাই নদী থেকে অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলনের ট্রাওয়ার জব্দ। নিলামে বিক্রি। হালুয়াঘাটে সরকারি ঘর ও টিউবওয়েল পাইয়ে দেওয়ার নামে মোতালেব চক্রের প্রতারণা, ইউএনও অফিসে স্মারকলিপি। টাঙ্গাইলে একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক ইকুরিয়ায় জমি জালিয়াতির অভিযোগ: আদালতের ওয়ারেন্টের পর লাপাত্তা ৪ আসামি হালুয়াঘাট সীমান্তে অভিনব কৌশলে ভারতীয় মোবাইল ডিসপ্লে পাচার, ৪৮ লাখ টাকার পণ্য জব্দ নরসিংদীতে বিশেষ গ্রেডের সাংবাদিক যারা পেশাগত মর্যাদা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত টঙ্গীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল

ইকুরিয়ায় জমি জালিয়াতির অভিযোগ: আদালতের ওয়ারেন্টের পর লাপাত্তা ৪ আসামি

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪২ বার দেখা হয়েছে

ইকুরিয়ায় জমি জালিয়াতির অভিযোগ: আদালতের ওয়ারেন্টের পর লাপাত্তা ৪ আসামি

ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া গ্রামে ৪৬ শতাংশ জমি জালিয়াতির মাধ্যমে আত্মসাতের চেষ্টা এবং ভুয়া বায়নানামা করে ২৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আল মুরাদ টিটু, শিমুল, সাইফুদ্দিন ও মশিউর রহমান মিঠুর বিরুদ্ধে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ আমলি আদালতে সি.আর. মামলা নং ৭২৬/২০২৬ দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইকুরিয়া গ্রামের একটি পরিবারের নিজস্ব প্রায় ৪৬ শতাংশ জমি জাল-জালিয়াতির মাধ্যমে নিজেদের দাবি প্রতিষ্ঠার চেষ্টা করেন অভিযুক্তরা। অভিযোগ রয়েছে, তারা জাল দলিল তৈরি করে ওই জমি নিয়ে ভুয়া বায়নানামা সম্পাদন করেন এবং মোট ৮০ লাখ টাকা বায়না করার কথা বলে এর মধ্যে প্রায় ২৬ লাখ টাকা হাতিয়ে নেন।
ঘটনার পর ভুক্তভোগী পক্ষ আইনের আশ্রয় নিলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। মামলাটি তদন্তের জন্য সিআইডিতে গেলে তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে মামলার পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরবর্তীতে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে ২৪ আগস্ট ২০২৬ তারিখে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালতের পরোয়ানা জারির পর থেকেই অভিযুক্ত চারজন—আল মুরাদ টিটু, শিমুল, সাইফুদ্দিন ও মশিউর রহমান মিঠু—আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জরুরি।
এদিকে অভিযুক্তদের মধ্যে আল মুরাদ টিটুর বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তার কারণে ইকুরিয়া গ্রামের সাধারণ মানুষ বিভিন্নভাবে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি স্থানীয় তরকারি বিক্রেতা থেকে শুরু করে মুদি ব্যবসায়ীসহ অনেকেই তার কাছে পাওনা টাকা পাওয়ার দাবি করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি