1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

চট্টগ্রাম–১০ আসনের পাহাড়তলীতে পিস্তল উঁচিয়ে গুলি করা সেই যুবকের নাম জানা গেছে

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৯ বার দেখা হয়েছে

চট্টগ্রাম–১০ আসনের পাহাড়তলীতে পিস্তল উঁচিয়ে গুলি করা সেই যুবকের নাম জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম।

জানা গেছে, নগরের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ওই যুবক। শামীমের দলীয় কোনো পদ না থাকলেও ছাত্রলীগের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২) নামে দুজন গুলিবিদ্ধ হন।

দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আসনটিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মো. মহিউদ্দিন (বাচ্চু)। ফুলকপি প্রতীকের প্রার্থী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি