1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ঘন ঘন বিদ্যুৎ লোড সেডিং এর কারণে পুবাইল হায়দ্রাবাদে অবরোধ ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২১৩ বার দেখা হয়েছে

ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে পূবাইল হায়দরাবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

সামছুদ্দিন জুয়েল

গাজীপুর মহানগরীর পূবাইল হায়দরাবাদ ৩৯ নং ওয়ার্ড এ অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে আজ শুক্রবার সন্ধ্যায় তালতলা, হাজী মোহাম্মদ আলী একাডেমি, আক্কাস মার্কেট, টঙ্গী জয়দেবপুর সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন সাধারন জনগণ এবং এলাকাবাসী। এ সময় টঙ্গী জয়দেবপুর বাইপাস সড়ক আক্কাস মার্কেট প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।

পরে অবরোধকারী ব্যক্তিরা বিভিন্ন বক্তব্যর মাধ্যমে তাঁদের এ কর্মসূচি স্থগিত করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, হায়দরাবাদে ঘন ঘন লোডশেডিং হওয়ার কারনে নামাজ পরতে পারছি না স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়ালেখায় ব্যাপক ক্ষতি হচ্ছে, শিশু বাচ্চা, বৃদ্ধ, অসুস্থরা, আরো অসুস্থ হয়ে পড়ছে।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শ্রমিক কর্মচারী, নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। কর্মসূচি চলাকালে আন্দোলনকারী ব্যক্তিরা হঠাৎ সড়ক আটকিয়ে বিক্ষোভ মিছিল করেন এ সময় বড় বাড়ি রোড, জয়দেবপুর রোড, টঙ্গী রোড, রাস্তার তিন মুখে শত শত যানবাহন আটকে পড়ে।

এ সময় মিছিলে নেতৃত্বদানকারী জয়নাল আবেদীন, আবুল কাসেম, গোলাম মোস্তফা, আজহারুল ইসলাম, শীতল নেতা, এস আই খোকন সহ বক্তারা বলেন, প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। কিন্তু পাশের থানা ও ওয়ার্ড এলাকায় প্রতিদিন লোডশেডিং হয় দুই থেকে তিন ঘণ্টা এর কারন কি মাননীয় এমপি আলহাজ্ব জাহিদ আহসান রাসেল ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। বিদ্যুৎ অফিসের জেনারেল মেনেজার চোর বিভিন্ন ফ্যাক্টরিতে বিদ্যুৎ সরবরাহ করে টাকার বিনিময়ে এদের অনেক দালাল আছে আমরা আবাসিকরা বিদ্যুৎ পাচ্ছিনা চোর ও দালালদের বিচার চাই।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্যে আরও বলেন পূবাইল জোনাল অফিসের ম্যানেজার এর কারসাজি তার বদলি সহ লোডশেডিং এ জড়িত কর্মকর্তাদের বদলি ও বিচার চাই, আরও অভিযোগ বিদ্যুৎ থাকেনা আবার জখন আসে তখন ৩/৪ বার বিদ্যুৎ ধাক্কা মারে বিল আসে তিন গুন বেশি, বিভিন্ন চার্জে অতিষ্ঠ আমরা, এর সমাধান না হলে বিদ্যুৎ অফিস ঘেরাও সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকিব বলে নেতৃত্বে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন আজকের মতো সমাপ্তি ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি