1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলস্থ হারবাইদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক/অধ্যক্ষ আবু নাঈম এর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৯৫ বার দেখা হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলস্থ হারবাইদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক/অধ্যক্ষ আবু নাঈম এর বিরুদ্ধে এসএসসি পরীক্ষার খাতা তারই শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম শ্রেণির নারী শিক্ষার্থীদের দিয়ে নাম্বারিং করানোর অভিযোগ উঠেছে। এরই মধ্যে সেরকম একটি ভিডিও চিত্রে নাম্বারিং করানোর প্রমাণ পাওয়া যায়।
ভিডিওতে দেখা যায়- হারবাইদ স্কুল এন্ড কলেজের একটি কক্ষে বিদ্যালয়ের পোশাক পরিহিত কয়েকজন নারী শিক্ষার্থী নিজেদের ক্লাস বাদ দিয়ে শিক্ষা বোর্ড কর্তৃক দেয়া এসএসসি পরীক্ষার খাতা দেখছেন। ওইসময় ভিডিও ধারণকারী উপস্থিত প্রধান শিক্ষক নাঈমের নিকট জানতে চান, ছাত্রীদের দিয়ে কি করানো হচ্ছে, উত্তরে প্রধান শিক্ষক বলেন খাতায় বিত্ত ভরাটের কাজ করছি। ভিডিও ধারণকারী আবারো জানতে চান, ক্লাস বাদ দিয়ে ছাত্রীরা কেন বিত্ত ভরাট করছে । বিত্ত ভরাট তো ওদের কাজ নয়। শিক্ষা বোর্ড কি এটার পারমিট করে ? তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষক ওই ছাত্রীদেরকে খাতা দেখা থেকে বিরত করে রুম থেকে বের করে দেন এবং বলেন, বোর্ড এটা পারমিট করে না।
এদিকে প্রসঙ্গত বিষয়ে ওই প্রধান শিক্ষকের নিকট মুঠো ফোনে জানতে চাইলে, বিষয়টি এড়িয়ে গিয়ে প্রতিবেদকে বলেন- ছাত্রীরা আমার খাতা দেখেনি।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও এলাকার সূধী মহল বলেন- প্রধান শিক্ষক সকল সময়ই এধরনের অনৈতিক কাজ করেন। তিনি প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে নৈতিক কোন কথাও বলা যায় না। ভিডিওর সূত্র ধরে তদন্ত সাপেক্ষ ঘটনার সত্যতা যাচাই পূর্বক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া আবশ্যক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি