
গাজীপুর টঙ্গী সমাজসেবা অফিসে ব্যাপক অনিয়ম দুর্নীতি ঘোষ বাণিজ্য অভিযোগ উঠেছে বিভিন্ন প্রশিক্ষণের নামে অতিরিক্ত টাকা হাতে নিচ্ছেন এব্যাপারে সমাজসেবা কর্মকর্তা জুবায়ের সাহেবের সাথে দেখা করতে গেলে তিনি মিটিংয়ে আছেন বলে দেখা করেন নাই কর্মসূচি আর প্রকল্পের ছড়াছড়ি। কর্মকর্তাদের টেবিলে টেবিলে বিশাল কর্মযজ্ঞের ফাইলের স্তূপ। কিন্তু মাঠের চিত্র ভিন্ন। সেখানে বাসা বেঁধেছে লাগামহীন দুর্নীতি। অযত্ন-অবহেলায় ধুঁকছে অনেক প্রতিষ্ঠান। চলছে অর্থ লোপাট। প্রকল্পে নয়ছয় তো আছেই। বিপরীতে সমাজসেবার সেবাদানে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের হাতে ‘দারোগাগিরি’ ছড়ি। সপ্তাহব্যাপী অনুসন্ধানে যার যৎসামান্য বেরিয়েছে মাত্র। যদিও বাস্তবে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার শেকড় আরও গভীরে। যে কারণে এ প্রতিষ্ঠানে যাদের চাকরির বয়স যত বেশি, তাদের অনেকের সম্পদের পাহাড়ও তত বেশি। কেউ কেউ প্রতিষ্ঠানের ঘুসের চরকিতে পা রেখে ঢাকা শহরে আলিশান বাড়ির মালিকও বনে গেছেন। বেছে নিয়েছেন বিলাসী জীবন। দীর্ঘ অনুসন্ধান এবং দুর্নীতি দমন কমিশনের শক্ত হাত পড়লে খবরের পেছনের খবর বের হতে বেশি সময় লাগবে না।
সমাজসেবা অধিদপ্তরের অনিয়ম, অব্যবস্থাপনা এবং দুর্নীতির বিষয়ে মহাপরিচালক বক্তব্য জানার চেষ্টা করে । এ জন্য সোমবার ডিজির কার্যালয়ে গেলে ব্যক্তিগত কর্মকর্তার মাধ্যমে মহাপরিচালক জানান, তিনি ‘নিয়োগ প্রক্রিয়া নিয়ে ব্যস্ত থাকায় বক্তব্য দিতে পারছেন না।’ বুধবার সকালে তার মুঠোফোনে প্রথমে কল করা হয় এবং পরে এসএমএস দিয়ে বক্তব্য চাওয়া হয়। কিন্তু এতেও তার সাড়া পাওয়া যায়নি।