1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরের সদর উপজেলায় একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৮ বার দেখা হয়েছে

গাজীপুরের সদর উপজেলায় একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৩১ ডিসেম্বর) ভোরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজেন্দ্রপুরের বনিটো বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন।

তিনি জানান, গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজেন্দ্রপুরের বিকেবাড়ি এলাকার বনিটো বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় ভোর ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তদন্ত শেষে দুর্ঘটনার কারণ জানানো হবে বলে জানান আব্দুল্লাহ্ আল আরেফিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি