1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরের জয়দেবপুর থানার ওসি গোপনে বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে রেখেছিলেন একটি রিসোর্টে। সেখানে তাদের বিবাদের জেরে দ্বিতীয় স্ত্রীর অভিযোগে পুলিশ তাকে আটক করে। 

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৭০ বার দেখা হয়েছে

গাজীপুরের জয়দেবপুর থানার ওসি গোপনে বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে রেখেছিলেন একটি রিসোর্টে। সেখানে তাদের বিবাদের জেরে দ্বিতীয় স্ত্রীর অভিযোগে পুলিশ তাকে আটক করে।

আটকের পর বৃহস্পতিবার তাকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি।

প্রত্যাহার সৈয়দ মিজানুর ইসলাম গাজীপুরের জয়দেবপুর থানার ওসি হিসেবে দায়িত্বরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা, নির্বাচনের আগে দেশের বিভিন্ন থানার ওসিদের একযোগে বদলির আদেশ দেন নির্বাচন কমিশন। ওই সময় সৈয়দ মিজানুর ইসলাম মানিকগঞ্জ সদর থানা থেকে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় বদলি হয়ে আসেন। এর তিন-চার মাস আগে তিনি প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। নতুন কর্মস্থলে আসার পর নতুন বাসা ভাড়া না নিয়ে তার দ্বিতীয় স্ত্রীকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় গ্রিন শালবন নামের একটি রিসোর্টে নিয়ে রাখেন।

গত বুধবার রাতে ওসি মিজানুর ও তার দ্বিতীয় স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই রিসোর্ট থেকে তাকে আটক করে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পুলিশ সুপার একটি তদন্ত কমিটি গঠন করেছেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, একজন ওসি হিসাবে প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে গোপন করে রেখেছেন, যা অনৈতিক। তার দ্বিতীয় স্ত্রীর অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে প্রত্যাহার করা হয়েছে।

জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, মৌখিকভাবে শুনেছি তাকে প্রত্যাহার করা হয়েছে। ওসির মোবাইলও এখন আমার কাছে। তবে কোনো কাগজপত্র পাইনি।

গাজীপুরের পুলিশ সুপার কাজী সফিকুল আলম বলেন, একটা ঘটনা ঘটেছে সেটি তদন্ত করে দেখছি কতখানি সত্য। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি