1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

খুলনার নারীদের সংসার ভাঙছে বেশি, অবিবাহিতদের হার বাড়ছে সিলেটে

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২০৮ বার দেখা হয়েছে

খুলনার নারীদের সংসার ভাঙছে বেশি, অবিবাহিতদের হার বাড়ছে সিলেটে

খুলনার নারীদের সংসার ভাঙছে বেশি, অবিবাহিতদের হার বাড়ছে সিলেটে সময়ের সঙ্গে সঙ্গে দেশে বিবাহিতদের সংখ্যা বেড়েছে। পাশাপাশি বেড়েছে দাম্পত্য বিচ্ছেদসহ বিধবার সংখ্যাও।

সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স (এসভিআরএস) ২০২২-এর এক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, খুলনার নারীদের সংসার ভাঙছে বেশি। অন্যদিকে অবিবাহিতদের হার বেড়েই চলেছে সিলেট বিভাগে।

এ প্রতিবেদন অনুযায়ী, দেশে বর্তমানে তালাক, দাম্পত্য বিচ্ছেদের হার বেড়ে হয়েছে সাত দশমিক ৪ শতাংশ। পুরুষের তুলনায় তালাক ও বিচ্ছেদের পথে বেশি এগিয়েছেন নারীরা।

এসভিআরএস প্রতিবেদনে বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, ২০২২ সালে সবচেয়ে বেশি তালাক ও দাম্পত্য বিচ্ছিন্নের পথে এগিয়েছেন খুলনা বিভাগের নারীরা। এছাড়া বিবাহিত মানুষের হার বেড়েছে। বর্তমানে দেশের প্রাপ্তবয়স্ক বিবাহিত নারী-পুরুষের হার ৬৩ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে, দেশে ২৮ দশমিক ৭ শতাংশ মানুষ বিয়ের বয়স হওয়ার পরও বিয়ে করেননি বলে জানা গেছে।

সিলেট বিভাগে অবিবাহিত মানুষের হার সবচেয়ে বেশি। এ বিভাগে প্রাপ্ত বয়স্কদের মধ্যে ৫৭ দশমিক ৮৩ শতাংশ পুরুষ ও ৪৪ দশমিক ৯১ শতাংশ নারী বিয়ে করেননি। এছাড়া বয়স হওয়ার পরও বিয়ে না করার ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় অবস্থানে। এ বিভাগের ৫৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখনো বিয়ে করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি