1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

খুলনায় স্মার্ট কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৯৩ বার দেখা হয়েছে

 খুলনা ব্যুরো

 

‘স্মার্ট কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার আজ (সোমবার) সকালে খুলনা কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিস ঢাকার পরিচালক ড. সুরজিত সাহা রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কৃষকরা হলো দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষিখাতের মাধ্যমে এদেশের অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। সবজি ও চাউল উৎপাদনে বিশে^ বাংলাদেশের অবস্থান তৃতীয়। আগে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করা হলেও বর্তমানে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করার ফলে অর্থ এবং সময় সাশ্রয় হচ্ছে। তিনি আরও বলেন সরকার কৃষিখাতকে আরো উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষককে প্রশিক্ষণসহ কৃষিখাতে ভর্তুকি দিয়ে যাচ্ছে সরকার। কৃষককে সেবা দেওয়ার জন্য কল সেন্টার, খামারি এ্যাপস, ভয়েস এসএমএস প্রদান করা হচ্ছে। কৃষকের কাছে আধুনিক তথ্যসেবা পৌঁছে দিতে গণমাধ্যমও কাজ করে যাচ্ছে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়িত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সকল সেক্টরে ইতিবাচক পরিবর্তন আসবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান। স্বাগত বক্তব্য রাখেন খুলনা কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক বেতার কৃষি অফিসার শারমিনা শামিম। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদসহ কৃষি বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। কৃষি তথ্য সার্ভিস এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে খুলনা বিভাগের ১০ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, সহকারী পরিচালক, অতিরিক্ত কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিসাররা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি ক্ষেত্রে অবদান রাখার জন্য কর্মকর্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি